Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া

admin by admin
November 18, 2024
in রাজনীতি, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে।এখানো নির্বাচনের দিনক্ষণের ঘোষণা না এলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুখিয়ে আছে বিএনপি ও জামায়াত। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মাঠে তৎপর বিএনপির প্রায় তিন ডজন মনোনয়নপ্রত্যাশী। তারা নিয়মিত যোগাযোগ রাখছেন তৃণমুলের নেতাকর্মীদের সঙ্গে, নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জামায়াত এরই মধ্যে দুটি আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছেন।
বাকিগুলোতে মনোনয়নে কাজ করছে দলটি। এদিকে কেন্দ্রীয়ভাবে দলের অবস্থা যেমনই হোক না কেন, স্থানীয়ভাবে জাতীয় পার্টিরও কয়েকজন নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছেন।
কিন্ত্ত খোঁজ নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের। একের পর এক মামলার চাপ আর গ্রেফতার আতঙ্কে লাপাত্তা তারা। রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
রাজশাহীর যে দুটি আসনে জামায়াতের প্রার্থী নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো-রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সাবেক সম্পাদক অধ্যাপক মোঃ নাজমুল হক। রাজশাহী মহানগর জামায়াতের সম্পাদক এমাজ উদ্দীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচন করতেন অধ্যাপক মাজেদুর রহমান। তিনি মৃত্যুবরণ করায় এ আসনটি নিয়ে আমাদের নতুনভাবে ভাবতে হচ্ছে।এছাড়াও রাজশাহী-২, ৪ ও ৫ আসনে কারা প্রার্থী হবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে। কেন্দ্র থেকেই সিদ্ধান্ত আসবে। রাজশাহীর ছয়টি আসনের পাশাপাশি জামায়াত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নিবেন।
এদিকে রাজশাহী-১ আসনে বেশ জোরেশোরেই নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন শরীফ। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। এ আসনে আরও মাঠে রয়েছেন-বিএনপি নেতা সাজেদুর রহমান খাঁন মার্কনী এবং বিএনপি নেতা
বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি
অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
এদিকে শরীফ উদ্দিনের অনুসারী তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, তিনি (শরীফ) ইতোমধ্যে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগিয়েছেন। তার প্রয়াত ভাই ব্যারিস্টার আমিনুল হক গোদাগাড়ী ও তানোরে ব্যাপক উন্নয়ন করেছেন। এ বিষয়টি এ এলাকার মানুষের মনে আছে। এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা পালন করছেন। সামনের নির্বাচনে বিএনপির হাইকমান্ড শরীফ উদ্দিনকে মনোনয়ন দেবে বলে আমরা আশাবাদী।
উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, এখানে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই। তিনি বলেন, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এখানে মনোনয়ন পাবেন এটা প্রায় নিশ্চিত। তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, এখানে বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিকল্প নাই।তিনি বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, দলের যে কেউ মনোনয়ন চাইতেই পারেন এটা দোষের কিছু না,তবে আমাদের নেতা শরিফ উদ্দিনের মনোনয়ন প্রায় নিশ্চিত।
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসাবে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু নির্বাচনি প্রচার শুরু করেছেন। গত ১০ নভেম্বর মিনুর অনুসারীরা রাজশাহীতে ব্যাপক শোডাউন করেছেন। মিনু রাজশাহী সিটি করপোরেশনে টানা ১৭ বছর মেয়রের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি একবার সদর আসনের এমপিও ছিলেন। এ আসনে বিএনপির অন্য কেউ এখনো তাদের মনোভাব প্রকাশ করেননি।
মিনু বলেন, বেগম খালেদা জিয়া রাজশাহীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। রাজশাহী অঞ্চল মূলত বিএনপির ঘাঁটি। ভোটাররা আমাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসাবে বারবার নির্বাচিত করেছেন। এছাড়া ২০০১ সালের সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থীকে লক্ষাধিক ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাইকমান্ড এসব বিবেচনায় নিয়ে আমাকে আবারও এ আসন থেকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।
এদিকে রাজশাহী সদর আসনে নির্বাচনে অংশ নিতে চান জাতীয় পার্টির কেন্দ্রের ভাইস চেয়ারম্যান এবং রাজশাহী মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, আমি শুধু রাজশাহী-২ আসন না, রাজশাহী-১ এবং ৩ আসনেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন কেন্দ্রের ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি ২০১৮ সালে এ আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে এবার বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন-জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল ইসলাম রায়হান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট কবির হোসেনের পুত্র নাসির হোসেন অস্থির। মিলন  বলেন, পবা ও মোহনপুরে দলকে শক্তিশালী করতে আমি কয়েক বছর থেকে কাজ করছি। বিএনপি এ এলাকায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী। ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করছি এবারও আমাকে মনোনয়ন দেওয়া হবে। রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান, সদস্য-সচিব অধ্যাপক কামাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা জাহিদ দেওয়ান শামীম। বাগমারা উপজেলা বিএনপির সদস্য-সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, আমি বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের সঙ্গে কাজ করেছি। এখনও দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে রয়েছি। আশা করছি, এসব বিবেচনায় নিয়ে দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেবেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী সবচেয়ে বেশি। পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি দুবার নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। মনোনয়ন প্রত্যাশী অন্যরা হলেন-এ আসনের সাবেক এমপি প্রয়াত নাদিম মোস্তফার পুত্র জুলকার নাঈম মোস্তফা বিস্ময়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী ইসফা খায়রুল শিমুল, মহিলা দলের নেতা মাহমুদা হাবিবা, সাবেক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা, শ্রমিক দল নেতা রোকনুজ্জামান আলম, দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম সাকলায়েন ও বিএনপি নেতা সিরাজুল করিম সনু। পরিস্থিতি অনুকূলে থাকলে এ আসনে জাতীয় পার্টি থেকে সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেনও প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি। আলোচনায় সবচেয়ে বড় নাম আবু সাঈদ চাঁদ। তিনি জেলা বিএনপির আহ্বায়ক। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে আট বছর অর্থাৎ অর্ধেক সময় কারাগারে অন্তরীণ ছিলেন। এসময়ে তার নামে মামলা হয়েছে ৮৫টি। বাঘা-চারঘাটে দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থন। এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এছাড়াও রয়েছেন-জেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিষ রায় মধু এবং রমেশ দত্ত। এ ছাড়া জাতীয় পার্টি থেকে জেলা আহ্বায়ক শামসুদ্দিন রিন্টু নির্বাচন করার বিষয়ে আশাবাদী। বিএনপি নেতাদের প্রার্থীদের নির্বাচনি তৎপরতায় অংশ নেওয়ার বিষয়ে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ শাহীন শওকত  বলেন, বিএনপির হাইকমান্ড এখনো মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত নেয়নি। কারণ, আমরা এখন দল গোছাতে ব্যস্ত রয়েছি। আমরা জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং জনকল্যাণ নিশ্চিত করতে কাজ করছি। তবে বিগত ১৬ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছেন-মনোনয়নের ব্যাপারে তাদের প্রাধান্য দেওয়া হবে।#
Post Views: 278

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

by admin
September 19, 2026
0
5

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী...

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

by admin
September 19, 2026
0
10

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d