Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

নাজির শাহীনের হাতে আলাদিনের চেরাগ ! 

admin by admin
December 3, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারা উপজেলা তুমি অফিসের নাজির (সার্টিফিকেট শাখা)
শাহীনুর রহমান শাহীন। তার বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট প্রসাদপাড়া। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,তার বাবার নাম তাসের দেওয়ান। তারা দুই ভাই।তার বাবা মুদি দোকানদার। বাড়ির সামনেই মুদি দোকান। তবে এক সময় তাসের দেওয়ানের তেমন কোনো জায়গা-জমি ছিলোনা।চলায় দায় নুন আনতে পান্থা ফুরায় অবস্থা।ছোট মুদি দোকান থেকেই চলতো সংসার। মুদি দোকন করেই তাসের দেওয়ান পুত্র শাহীনকে পড়াশোনা করানোর পাশাপাশি বিঘা চারেক জমি করেছেন। শাহীন মাত্র ১০ বছর চাকরি করেই হয়েছেন টাকার কুমির। নানামুখী অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। গ্রামে করেছেন তিনতলা ফাউন্ডেশনের বাড়ি। রাজশাহী শহরে করেছেন ৫ তলা ফাউন্ডেশনের বিলাসবহুল বাড়ি। ভাইকে কিনে দিয়েছেন পাওয়ার ট্রিলার। বাবাকে ব্যবসার জন্য মার্কেটের আদলে করে দিয়েছেন বিলাসবহুল দোকান। ব্যাংকে রয়েছে টাকা। এসব সম্পদ অর্জন করতে তিনি করেছেন নানা অনিয়ম-দুর্নীতি। তবে নাজির শাহীনের দাবি দুই কোটি টাকার বাড়ি তার শশুর-শাশুড়ি করে দিচ্ছেন।
স্থানীয় সুত্র জানায়, বিগত ২০১৩ সালে রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর সুপারিশে ভুমি অফিসে চাকরি হয় শাহীনুর রহমান শাহীনের। ২০১৪ সালে শিক্ষানবিশ হিসেবে বাগমারা উপজেলা ভুমি অফিসে যোগদান করেন শাহীনুর রহমান শাহীন। চাকরি জীবনের বেশীরভাগ সময় কাটান তানোর ও বাগমারা উপজেলা ভুমি অফিসে নাজির হিসেবে।
অনুসন্ধানে জানা গেছে, ভূমি অফিসে নাজিরের চাকরি পাওয়ার পর শাহিন ঘুষ, দুর্নীতি, অনিয়ম, জাল জালিয়াতিতে বেপরোয়া হয়ে উঠে। অনিয়মই নাজির শাহিনের কাছে নিয়ম। রাজশাহী জেলা উপজেলা আওয়ামী লীগের ছোট বড় নেতাদের সঙ্গে। যোগসাজস করে গড়তে থাকেন সম্পদ। ২য় গ্রেডে চাকরি করেন নাজির শাহিন। উপজেলা ভূমি অফিসে ২য় গ্রেডের চাকরির বেসিক বেতন ৯ হাজার থেকে শুরু করে শেষ হয় ২২ হাজারে। নাজির শাহিনের চাকরির আনুপাতিকহারে বেতন ধরা হয় সব মিলে মাসিক ২০ হাজার টাকা (মূল বেতন পান প্রায় ১৬ হাজার টাকা)। ১০ বছরের তার বেতন দাঁড়ায় ২৫ লাখ টাকা। নাজির শাহিনের তথ্য মতে তিনি মাসে ১০ হাজার টাকা সংসার খরচ করেন। ২৫ লাখ টাকার মধ্যে ১০ বছরে সংসার খরচ বাবদ তিনি ১০ লাখ টাকা ব্যয় করেছেন। তার অবশিষ্ট আয় দাঁড়ায় ১৫ লাখ টাকা। অনুসন্ধানে জানা গেছে, নাজির শাহিন গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট প্রসাদপাড়ায় তার নিজ গ্রামে ২০ লাখ টাকা ব্যয়ে তিনতলা ফাউন্ডেশনের একটি একতলা বাড়ি করেছেন। বাড়ির উত্তর পাশে মসজিদের সঙ্গে তার বাবার ছোট মুদি দোকান ছিল। সেখানে জায়গা কিনে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মার্কেটের আদলে তিনটি দোকানঘর নির্মাণ করেছেন। তার ছোট ভাই আজিজুর রহমান বাচ্চুকে জমি চাষের জন্য আড়াই লাখ টাকা দিয়ে একটি পাওয়ার ট্রিলার কিনে দিয়েছেন। রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার ওমরপাড়ায় জমি কিনে ৫তলা ফাউন্ডেশনের একটি বিলাশ বহুল ৫তলা বাড়ি করেছেন (চারতলা সম্পন্ন, চলছে ৫ তলার কাজ) যার ব্যয় প্রায় দুই কোটি টাকা। ব্যাংকের জমিয়েছেন মোটা অংকের টাকা। আয় ১৫ লাখ টাকা অথচ তার গ্রামের বাড়ি নির্মাণ, বাবার মার্কেট নির্মাণ ও ভাইকে পাওয়ার ট্রিলার কিনা দেয়াসহ তিনি গ্রামেরই খরচ করেছেন সাড়ে ২৭ লাখ টাকা। বাস্তবতা হলো ১৫ লাখ টাকা দিয়ে গ্রামের বাড়ি নির্মাণ করাও তার পক্ষে সম্ভব না। সেখানে তিনি খরচ করেছেন সাড়ে ২৭ লাখ টাকা। সবচেয়ে বড় বিষয় হলো নাজিরের চাকরি করে তিনি রাজশাহী নগরীর নওদাপাড়ার ওমরপাড়া এলাকায় জমি কিনে সেখানে বিলাশ বহুতল ভবন নির্মাণ করেছেন। যার ব্যয় প্রায় ২ কোটি টাকা। এখন প্রশ্ন হলো আলাদিনের চেরাগ পেলেও হয়তো অল্প সময়ে এতো অঢেল সম্পদ অর্জন সম্ভব না। নাজির শাহিনের কাছে কি আলাদিনের চেরাপ রয়েছে। এমন প্রশ্নকে সামনে রেখে তার বিষয়ে টানা এক মাস অনুসন্ধান চালানো হয়। এতে বেরিয়ে আসে তার টাকা কামানো আলাদিনের চেরাগের রহস্য। ২০১৪ সালে বাগমারায় শিক্ষানবীশ হিসাবে চাকরিতে যোগদানের পর তিনি অবৈধ পথে টাকা উপর্জন শুরু করেন। বেশ কিছুদিন বাগমারায় থাকার পর তার বদলী হয়। এক সময় তিনি বদলী নিয়ে চলে যান তানোর উপজেলা ভূমি অফিসে। তানোরে যোগদানের পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজস করে ভুয়া মৎসজীবি সমিতির মাধ্যমে নয়ছয় করে সরকারী পুকুর লিজ, খাস জমি লিজ, মালিকানা জমির খাজনা খারিজে বাধ্যতামূলক ঘুষ রীতি চালু, জালিয়াতি করে সম্পদ গড়তে থাকেন তিনি। এমন কি সরকারী জায়গা পজিশন বিক্রিরও অভিযোগ রয়েছে শাহিনের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, নাজির শাহিন তানোর উপজেলা ভূমি অফিসে চাকরি করার সময় শুধু পজিশন দেয়ার নামে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়েছে কোটি টাকা। এ নিয়ে তানোরের গোল্লাপাড়া ও মুন্ডুমালা বাজারের ব্যবসায়ীরা শাহিনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। একেকজন ব্যবসায়ীদের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা নিয়ে পরিজশন না দিয়ে শুধু ভুয়া ডিসিআর দেয়া হয়। টাকা নিলেও কোনো ব্যবসায়ীকে তিনি পজিশন বুঝে দেননি। তানোরের সাবেক পৌর মেয়র ইমরুল হকের সঙ্গে যোগসাজস করে মোটা অংকের টাকার বিনিময়ে কালিগঞ্জ হাটে সরকারি জায়গা জালিয়াতি করে আলামিন নামে ব্যক্তির নামে করে দেন নাজির শাহিন। তানোরে রয়েছে প্রায় ৯শ’টি সরকারী পুকুর। নামে বেনামে সমিতি করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আতাত করে লিজ দেন শাহিন। আর সেখান থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। মূলত তানোরের ভূমি অফিসে তিনি খাজনা খারিজের একটি নিয়ম চালু করেছিলেন। এক দলিলে এক বিঘা জমি থাকলে খাজনা বা খারিজ করতে তাকে সর্বনিম্ন ৫ হাজার টাকা দিতে হতো। খাজনা খারিজের জন্য ৫০ হাজার টাকা রেট বেধে দেয় নাজির শাহিন। একের পর এক দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে তানোর উপজেলা প্রশাসন শাহিনকে বাদলী করে বাগমারা উপজেলা ভূমি অফিসে পাঠায়। বাগমারায় বদলী হওয়ার পর তার দৌরাত্ম্য আরো বেড়ে যায়। তানোরের রীতিনীতি তিনি বাগমারার মানুষের উপর প্রয়োগ শুরু করেন।
জানা গেছে, বাগমারার বাইগাছা গ্রামের ওসমান সোনার ১৯৭৯ সাল থেকে বিভিন্ন সময়ে আজিজুর রহমান, তার ছেলে মন্টু সরকার, প্রতিবেশি জব্বাস আলীর প্রায় দুই একর জমি কিনেন। দীর্ঘদিন পর আজিজুরের ছেলে মুন্টু দাবি করে বসেন ওই জমি ওসমান সোনার জাল দলিল করে নিয়েছেন। এ নিয়ে আদালতে মামলা হয়। এ মামলায় বাদি মুন্টুর জেল হয়। মুন্টু ওই জমির খাজনা বাতিলের জন্য বাগমারা উপজেলা ভূমি অফিসে আবেদন করেন। আর এই আবেদনকে পুঁজি করে নাজির শাহিন নিজের পুঁজি বৃদ্ধি শুরু করেন। জানা গেছে, তৎকালীন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এই জমি বিষয়টি নিয়ে দুইপক্ষের সঙ্গে বসে মিমাংসা করে দেন। দলিলপত্র পর্যাললোচনা করে সহকারী কমিশনার জানতে পারেন জমিটির প্রকৃত মালিক ওসমান সোনার। এ নিয়ে এসিল্যান্ড নাজিরকে ওসমান সোনারের পক্ষে রায় দেয়ার নির্দেশ্য দেন। এই রায় দেয়ার জন্য ওসমান সোনারের কাছে শাহিন মোটা অংকের টাকা দাবি করেন। পরে তাকে ২৫ হাজার টাকা দেন ওসমান। তারপরও তিনি রায় দিতে গড়িমশি করেন। দিনের পর ঘুরে গত ১৮ নভেম্বর ওসমান সোনার তার ভাতিজাকে নিয়ে পুনরায় নাজির শাহিনকে রায়ের ব্যাপারে বলেন। এসময় নাজির শাহিন জানান জমির মূল দলিল নিয়ে আসলে রায় লিখে দেয়া হবে। পরে গত ২১ নভেম্বর পুনরায় তারা ভূমি অফিসে গেলে ওসমানের বিপক্ষে রায়ের কাগজ ধরিয়ে দেন শাহিন। রায়ের তারিখ দেখানো হয়েছে ১১ সেপ্টেম্বর-২৪। অথচ তিন দিন আগেও ওসমান সোনার তার কাছে গেলে শাহিন মূল দলিল দেয়ার কথা বলেন। ভুক্তভোগি ওসমান সোনারের প্রশ্ন তিনদিন আগেও শাহিন জানালেন মুল দলিল না থাকায় রায় লেখা হয়নি, সেখানে তিনদিনের মধ্যে তিনি দলিল ছাড়াই কি করে রায় লিখলেন? ভুক্তভোগি ওসমান সোনার বলছেন, মোটা অংকের টাকা নিয়ে নাজির তার প্রতিপক্ষ মুন্টুর পক্ষে রায় দিয়েছেন। শুধু ওসমান নয়, বাগমারায় এমন শতশত মানুষের জায়গা জমি নিয়ে নয়ছয় করেছেন শাহিন। শুধু তাই নয়, সাবেক সহকারী কমিশনারের (ভূমি) সাক্ষর জাল করে ওসমানের জমি প্রতিপক্ষের পক্ষে রায় দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সহকারী কমিশনারের দুটি কাগজে দুই ধরনের সাক্ষর পাওয়া যায়। নাজির পূর্বের তারিখ দিয়ে সহকারী কমিশনারের সাক্ষর জাল করে রায়ের কপি তৈরি করেছেন। খোদ বাগামরার সাবেক সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবও তার সাক্ষর নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তিনি বলছেন, এটা সুক্ষ জালিয়াতি। তিনি বর্তমান মুন্সিগঞ্জের শ্রীনগরে কর্মরত। এছাড়াও বাগমারায় রয়েছে ৮৪৯টি সরকারী পুকুর। এক সময় এমপি এনামুল হক ও পরে এমপি কালামের সঙ্গে যোগসাজস করে সরকারী পুকুর লিজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন নাজির শাহিন। এমপি কালামের ইন্ধনে তাহেরপুরের অনেক হিন্দুদের জমি নয়ছয় করে মোটা অংকের টাকা কামিয়েছে নাজির শাহিন। বিষয়টি নিয়ে নাজির শাহিনুর রহমান শাহিনের সঙ্গে কথা বলা হয়। প্রশ্ন করা হয় বেতনের টাকা দিয়ে গ্রামের বাড়ি করাই সম্ভব না, তাহলে তিনি দুই কোটি টাকার বিলাশ বহুল বাড়ি কিভাবে করলেন। এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, দুই কোটি টাকার বাড়ি বানিয়ে দিয়েছেন আমার শ্বশুর-শ্বশুড়ি। তিনি কোনো অবৈধ টাকা ইনকাম করেন না বলে দাবি করেন।
পরে খোঁজ নেয়া হয় শাহিনের শ্বশুর বাড়ি চাঁপাইনবাগঞ্জে। খোঁজ নিয়ে জানা যায়, নওদাপাড়া বহুতল ভবন নির্মাণের সময় সামান্য কিছু টাকা শাহিনকে ধার দিয়েছেন তার শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর-শ্বাশুড়ি তাকে দুই কোটি টাকা দেয়ার যে কথা বলছে তার কোনো তথ্য কেউ দিতে পারেননি। বিষয়টি নিয়ে বাগমারার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, আমি মাত্র ২ মাস আগে এসেছি। আমি থাকার সময় কেউ কোনো দুর্নীতি করতে পারেনি। শাহিন যে দুর্নীতি করেছেন সেটা আগের এ্যাসিল্যান্ড থাকার সময়। পুর্বের এ্যাসিল্যান্ডের সাক্ষর জালের বিষয়ে তিনি বলেন, সাক্ষর জাল করা গুরুতর অপরাধ। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহ কর্মকর্তা ইউএনও  মাহবুবুল ইসলাম জানান, নাজিরের বিষয়টি আমি জানি না। তিনি যদি ঘুষ, দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত হয় তাহলে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে বলেন, নাজির শাহিন তানোর ও বাগমারায় ব্যাপক দুর্নীতি করেছে। এমন অভিযোগ তারা আগেই জেনেছেন। নাজির শাহিনের বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
Post Views: 372

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d