দিনাজপুর প্রতিনিধি ঃ গতকাল রোববার দিনাজপুরে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ঘাসিপাড়া এলাকায় এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নুর আলম।
৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহীন পারভেজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিন্টুর সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কোতয়ালী শাখা তাঁতী দলের সভাপতি মোঃ বাবু, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম, মহিলা সম্পাদিকা সেলিনা পারভিন, দপ্তর সম্পাদক মোঃ সুজন সরকার, মহিলা শ্রমিক দল নেত্রী রেহেনা বেগম, রওশন আরা বানু বেগম প্রমুখ।
প্রধান অতিথি নুর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দিক নির্দেশনায় শ্রমিক দল দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ১৫ বছর জনগন ভোট দিতে পারেনি। অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে জনগনের ভোটারিধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান। তিনি আওয়ামীলীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিক লীগকে সতর্ক দিয়ে বলেন, ১৫ বছর জনগনের ভোটারিধিকার ছিনিয়ে নিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, সেদিন আর নাই। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। ওই সব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগনকে সতর্ক থাকার আহবান জানান।







