আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৯ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্্েররণ করেছে। থানা সুত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বদলগাছী সদরের সরদার পাড়ার নুর মোহাম্মদের ছেলে এসএস রজন, সেনপাড়া আব্দুস সালামের ছেলে সালমান হোসেন, বৈরাগী পাড়ার উত্তম দাস, দুর্গাপুর গ্রামের সজিব হোসেন ও কাজল হোসেন সহ ৯ জনকে গ্রেপ্তার করে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদক আইন মামলা হয়েছে।
অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...








