গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর ও মাদারপুরে ১২ মার্চ
শনিবার আদিবাসী বাঙালী সাঁওতাল পল্লীর শিশুদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যা¤প করা হয়। গাইবান্ধার
বেসরকারি সংগঠন অবলম্বন ফ্রি মেডিক্যাল ক্যা¤েপর আয়োজন করে। ক্যা¤েপ শিশু বিশেষজ্ঞ ডা.
এস আহসান আহম্মেদ সাঁওতাল শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। তাকে
সহযোগিতা করেন গাইবান্ধা ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স রিপা খাতুন ও শিক্ষানবীশ
সেবিকা মিতালী মুর্মু। এছাড়াও রোগিদের বিনামূল্যে ঔষধ দেয়া হয়। শনিবার সকালে ক্যা¤েপর
উদ্বোধন করেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার
সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে ক্যা¤েপর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,
জেলা বার এসোসিয়েশনের সাধারণ স¤পাদক ও আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক
এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু প্রমুখ। দিনব্যাপী ফ্রি
মেডিকেল ক্যা¤েপ তিন শতাধিক সাঁওতাল শিশুকে চিকিৎসা সেবা প্রদান ও ব্যবস্থাপত্র অনুযায়ী
প্রত্যেক শিশুকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








