স্টাফ রিপোর্টার ॥ ১৬ এপ্রিল বুধবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহীনা বেগমের সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রকল্প ফ্যাসিলেটর জো¯œা হাসদাক। ক্ষুদ্র নৃ গোষ্ঠী সুফল ভোগী ২৪৯ জনের মাঝে প্রতিজনকে ১৪.৯ কেজি হাঁসের খাদ্য বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সদস্যদের উন্নয়নের মূল শ্রোতধারায় আনতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সমতল ভূমিতে বসবাসরত সুফল ভোগী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির পাশাপাশি তাদেরকে স্বনির্ভর করে তুলতে সরকার এই প্রকল্প বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাদের সহযোগিতা করে যাচ্ছে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







