হাইকোর্টের রায়ে মেয়র হয়েছেন বিএনপির ইশরাক। এ-কারণে রাগে ক্ষোভে দুঃখে সার্জিস আলম বলেছেন, হাইকোর্ট-ই থাকার দরকার নেই।
সার্জিসের অভিযোগ হচ্ছে, বিএনপি নাকি মব সৃষ্টি করে হাইকোর্টকে দিয়ে এই রায় আদায় করে নিয়েছে।
সার্জিসের “মব” কথাটি শুনে আমার দুটো বাংলা প্রবাদের কথা মনে পড়ে গেল।
১) ঝাঁঝর বলছে সুঁই’কে, তোর পোঁদে ফুটো..! কিন্তু ঝাঁঝর এটা দেখছে না যে, তার পোঁদে কয়েক-হাজার ফুটো।
২) কলা বলছে লেবু’রে, তোরে মানুষ চিপে-চিপে খায়। কিন্তু কলা এটা বুঝছে না যে, তারে মানুষ ন্যাংটা করে খায়।
আশাকরি আপনারা মজা পেয়েছেন।
তো এবার আসা যাক একটি ভিন্ন প্রসঙ্গে। যে বিচারক এই রায় দিয়েছেন তার নাম–দেবাশীষ রায় চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে কে এই দেবাশীষ রায় চৌধুরী…???
নিপুণ রায়ের শ্বশুরের নাম গয়েশ্বর রায়, নিপুণ রায়ের বাবার নাম নিতাই রায় চৌধুরী। অর্থাৎ নিপুণ রায়ের মাধ্যমে দুই রায়মশায় সম্পর্কে বেয়াই।
শুধু বেয়াই নহেন, উনারা দুজন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, ইত্যাদি ইত্যাদি।
আর নিপুণ রায় নিজে তো বিএনপির ডাকসাইটে গলাবাজ নেত্রী।
এবার আসি বিচারক দেবাশীষ রায় চৌধুরীর পরিচয় প্রসঙ্গে।
দেবাশীষ রায় চৌধুরী হলেন, বিএনপির সিনিয়র নেতা নিতাই রায় চৌধুরীর পুত্র, নিপুণ রায়ের ভাই।
৫ই আগস্টের পর দেবাশীষ রায় চৌধুরী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এটারে কয়, নেপোটিজম।
Nepotism মানে হচ্ছ স্বজনপ্রীতি। আর মহান আল্লাহ এবং তার রাসুলও নির্দেশ দিচ্ছেন নিজের আহাল-পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি দয়ামায়া, প্রেমপ্রীতি দেখানোর জন্য।
দেবাশীষ রায় মূলত হঠাৎ করে এ-কারণেই বিচারপতি বনে গেছেন। কারণ তাঁর আব্বা ভাইস চেয়ারম্যান, তাওই প্রেসিডিয়াম মেম্বার, আর বোন রাজপথের জাঁদরেল লড়াকু সৈনিক। তাঁরা সকলেই দেবাশীষ রায়ের প্রতি প্রেমপ্রীতি ভালোবাসা অনুভব করেছেন বলেই তিনি বিচারক হতে পেরেছেন।
এবার বিএনপির সাদেক হোসেন খোকার পুত্র বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের আদালত থেকে মেয়র পদ ফিরে পাওয়ার হিসেব মিললো তো?
শেষ কথা–
Nepotism শব্দের আরেকটি ব্যবহারিক অর্থ আছে। নিজের আত্মীয়স্বজনকে অনৈতিক, অন্যায্য এবং অবৈধ সুবিধা দেওয়াকেও নেপোটিজম বলে। তবে এই অর্থে বিএনপি-জামাত কিংবা হালের মবন্বয়করা কোনোদিন নেপোটিজম করেনি।
বাংলাদেশের ইতিহাসে যত নেপোটিজম বা স্বজনপ্রীতির যত ঘটনা ঘটেছে, তার সবটাই করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।
লেখাটি শেষ হলো।
বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব সায়দাবাদ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







