Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বাংলাদেশে প্রশাসনিক ‘ক্যু’র চেষ্টা কি না, সন্দেহ এনসিপির

admin by admin
May 31, 2025
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

সচিবালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে চলমান আন্দোলনের পেছনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যু’ (প্রশাসনিক ক্যু) করার চক্রান্ত দেখছে জাতীয় নাগরিক পার্টি। এর পেছনে বড় রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। যে কারণে এসব আন্দোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিজীবীদের চলমান আন্দোলনে ফ্যাসিবাদের দোসররা থাকতে পারে; আবার সরকারকে যারা অস্থিতিশীল করতে চায়, তারাও থাকতে পারে। তবে এসব আন্দোলন নিয়ে দলীয়ভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানোর কথা তাঁরা ভাবেননি।

‘সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে’ আজ মঙ্গলবার ঢাকায় গণসমাবেশ ডেকেছে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’। সচিবালয়সংলগ্ন ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে বেলা সাড়ে ১১টায় গণসমাবেশ হবে। এই কর্মসূচির প্রতি এনসিপির কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে সংহতি জানিয়েছেন। এ প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘সংহতি জানানোর বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি।’

সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫ বাস্তবায়ন হলে আমলারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন বলে মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। গতকাল সকালে তিনি ফেসবুকে লেখেন, দুর্নীতি ও অন্যান্য অপরাধ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে আমলাদের চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে, এমন সংস্কার প্রস্তাব করা হয়েছে। এ কারণে সচিবালয় অচল করে দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গণবান্ধব সংস্কারের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন।

যেসব আমলা এই সংশোধনীর বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন নিয়োগ দেওয়ারও দাবি জানান সারোয়ার তুষার। পাশাপাশি আমলাদের এই আন্দোলনের পেছনে কাদের ইন্ধন আছে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তা জনসম্মুখে আনার আহ্বান জানান তিনি।

হুঁশিয়ারি

গতকাল এনসিপির পথসভা ছিল চট্টগ্রামে। এই কর্মসূচি শুরুর আগে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার টিকে গেলে আপনারা ঠিকই পদলেহন করে চাকরি করতেন। সুতরাং ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আপনারা যদি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এ সরকারকে হুমকি দেন ও সংস্কার কার্যক্রমে বাধা দেন, তবে মনে রাখবেন, জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।’

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আপনারা অফিস চলতে দেবেন না বলে হুমকি দেন। ৫ আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কেউ কিন্তু পদত্যাগ করেননি।’

হাসনাত বলেন, সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। পরে বিকেলে এক ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন।…জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান!’

সচিবালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলনের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও। তিনি লিখেছেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যাঁরা স্ট্রাইক করছেন, তাঁদের বলছি, বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু চব্বিশ-পরবর্তী সময়ে এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার—সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন।…পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তকে অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।’

নতুন অধ্যাদেশের পক্ষে এনসিপি

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। নিজেদের দপ্তর ছেড়ে বিপুলসংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদও দাবি আদায়ে আজ থেকে দুই দিনের কলমবিরতি কর্মসূচিতে যাচ্ছে। অন্যদিকে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও দল কর্মসূচি পালন করছে।

এসব আন্দোলনের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সংশোধিত সরকারি চাকরি আইনটি তাঁদের কাছে ভালো মনে হয়েছে। তাঁরা দলীয়ভাবে এই আইনের পক্ষেই থাকবেন। নতুন করে একসঙ্গে এত আন্দোলন ‘সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যু’র চেষ্টা কি না, এখন সেই সন্দেহ দেখা দিয়েছে।

সূত্র : প্রথম আলো

Views: 441

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

by admin
November 10, 2026
0
7

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই...

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

by admin
November 10, 2026
0
11

দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই...

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

by admin
November 10, 2026
0
4

চেনা খাবার, ছোটবেলার স্মৃতি, বাংলার ঋতু কিংবা দেশের ইতিহাস। আমাদের জীবনের এই পরিচিত বিষয়গুলোকে খেলা ও গল্পের মাধ্যমে এক জায়গায়...

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন

by admin
November 10, 2026
0
11

৭ বর্গকিলোমিটার বন পাহারায় একজন বনরক্ষী—অপ্রতুল জনবল ও নৌযান সংকটে ব্যাহত টহল; বিষ দিয়ে মাছ শিকার, হরিণ নিধন ও বনজ...

মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার  অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার

মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার

by admin
November 10, 2026
0
7

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন...

রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

by admin
November 9, 2026
0
30

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026
  • জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড November 10, 2026
  • বদলগাছী নতুনজাত সেন্টু পাইজাম-২১ ধান চাষে এক বর্গাচাষীর অভাবনীয় সাফল্য November 10, 2026
  • মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার November 10, 2026
  • রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী November 10, 2026
  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী November 9, 2026
  • পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      November 10, 2026
      ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

      ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

      November 10, 2026
      ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

      ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

      November 10, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d