আমার বউ এর উচ্চতা আমার বুকের চেয়েও নিচে। বিয়ের সময় বলেছে মেয়ের হাইট ৫.৬ এখন বিয়ের পর দেখি সে ৫.১।এইরকম গা”দ্দা”রি আমার মা বাবা থেকে শুরু করে মেয়ে পক্ষ সবাই করেছে।
আমি দেশের বাইরে ছিলাম, আম্মু বলে মেয়ে দেখছি পরিবার ভালো, চেহারা সুন্দর গায়ের রং ভালো। আমি শুরুতেই জিগ্যেস করছি “হাইট কত?” আম্মু বলে এইটা তো জানি না মেয়ে মানুষ এর আবার হাইট কি? পরে ফুফা বলে “হাইট ৫.৬।”
এখন আমার পছন্দ হয়েছে! আর মেয়ের বাবা পুলিশে এস আই হিসেবে রিটায়ার্ড করেছে! আমি ভাবছি তাইলে হয়ত কনস্টেবল ছিল, এখন এস আই হয়ে রিটায়ার্ড করেছে! জানি না আর জানার আগ্ৰহ ও নাই। এমনি গ”রি”ব পরিবার, আমাদের তুলনায়। বিদেশে থাকতে ভিডিও কল এ বিয়ে হয়, দেশে আসার পর সামনাসামনি আবার।
ওকে সামনাসামনি দেখার পর থেকেই আমার আর ভালো লাগে না! আমি এত মানুষ এর সামনে কিছু বলতেও পারছি না। বিদেশে থাকতে ভিডিও কলে অনেক কথা হত। এখন বিয়ের পর ওকে দেখার পর থেকেই সামনাসামনি আমার ভালো লাগছে না, একদম ই না।
আমি শা”রী”রি”ক সম্পর্ক করা ছাড়া, কোন আগ্ৰহ পাই না। আমি বিয়ে শেষে এসেই আম্মুর সাথে প্রচন্ড রা”গা-রা”গি করছি, সবাই আমাকেই দো”ষ দেয়া শুরু করছে! “মেয়ে একটু খাটো তো কি হইছে?”
এরকম দুধ সাদা ফর্সা মেয়ে আর পাবি? সবাই আমার সাথে এত বড় গা”দ্দা”রি করল, আর দো”ষ ও আমার ঘাড়ে দিয়ে দিল।
বাবা তো গা”য়ে হাত তুলতে আসল। বউ এমনিতে অনেক ভালো, অনেক হাতের কাজ জানে। খুব সুন্দর রান্না করে। কেক, পুডিং, নকশা করে পিঠা বানায়। ভবিষ্যতে ছেলে মেয়ের টিফিন নিয়ে যাবে ভালো।
কিছু কিছু আচরণ অনেকেই পছন্দ করে, কিন্তু আমার শুনতে খুব ঘে”ন্না লাগে! আদর করে সোনা, জান, ময়না এইসব ডাকা। জান ডাকলে আমার মেজাজটা একদম গ”র”ম হয়। ওকে হাজার বার বললাম “দয়া করে এইসব ডাইকো না, আদর করে আরো অনেক কিছু ডাকা যায়! তারপরও এইসব বলো না।”
এখন ওকে নিয়ে বাইরে গেছি, আমার এমনি পরিচিত ক্লাসমেট ও জানে না, যে আমি বিয়ে করে ফেলেছি। সাথে মেয়ে দেখে বারবার তাকাচ্ছে বউ ভেবেছে ঐ মেয়ে ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে ফেলেছে। পরে কথা বলছি “ও আমাকে সবার সামনে জান বলে ডাকল।”
আমার এত ল”জ্জা লাগে আর মে”জা”জ গ”র”ম হয় এই জান শব্দ শুনলে। এখন বাসায় আমার মতামত এর কোন গুরুত্ব নেই, ভাবি বিদেশে যেয়ে কার জন্য এত খাটলাম?
আমার মাথায় একটা জিনিস ঢুকলে, সেটা আর বের হয় না মাথায় ঢুকে গেছে “এই মেয়ে আমার চেয়ে অনেক খাটো, এ আমার যোগ্য না!”
তার সব কিছুই ঠিক আছে, ও প্রচুর জামাই পাগল মেয়ে টাইপ! কিন্তু আমি তার পজিটিভ জিনিস গুলো মনে করি, ভালোবাসতে চাই! কিন্তু আমার পরিবারের এত বড় গা”দ্দা”রি আর মেয়ে খা”টো মনে হলেই আর ভাল্লাগে না। আর ৬ মাস এর জন্য বিদেশে যাব তারপর একবারে দেশে!
কিন্তু আমার আর দেশে ফিরতেই মন চাচ্ছে না। খালি মনে হয় “সবাই আমার সাথে এমন করল।
আমি জীবনে একটাই বিয়ে করতে চাইছি। ডি”ভো”র্সি ট্যাগ চাইও না, এজন্য আমার প্রচুর ডিপ্রেসড লাগে। সা”র্জা”রি করে কি লম্বা বানাবো কি না ভাবতেছি!
>নাম প্রকাশে অনিচ্ছুক








