স্টাফ রিপোর্টার ॥ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট কবি-সাহিত্যিক, সেমিনারের প্রধান অতিথি ড. তারেক রেজা বলেছেন, নতুন প্রজন্মদের আত্ম বিশ্বাস সৃষ্টি করতে কবিতার ভাঁজপত্র উচ্ছ্বাস যথেষ্ঠ অবদান রাখবে।
গত ১১ আগস্ট রোববার রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে কবিতার ভাঁজপত্র উচ্ছ্বাস এর আয়োজনে এবং প্রেসক্লাব সাহিত্য ও পাঠাগার বিভাগের সহযোগিতায় কবিতা সত্তার অনুষঙ্গ উচ্ছ্বাস এর যুগপূর্তি উপলক্ষ্যে সেমিনার, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। “বাংলাদেশ কবিতার ক্রম বিকাশে ছোট কাগজ ও ভাঁজপত্র ভূমিকা”-শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট কবি-সাহিত্যিক ড. তারেক রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-গবেষক ও বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উচ্ছ্বাস এর সম্পাদক তুষার শুভ্র বসাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সম্পাদক গৌতম সেন সৌরভ। দ্বিতীয় পর্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি জলিল আহমেদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কবি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরঞ্জন রায়, সমাজসেবক মামুনুর রশিদ। কবিতা পাঠ করেন আবৃত্তি শিল্পী সিরাজুম মুনিরা, আজহারুল আজাদ জুয়েল, মাসুমা বেগম, কাশী কুমার দাস ঝন্টু, পপি হাসদাক, শুক্লা সাহা, ইয়াসমিন আরা রানু, শিশির রায়, নিরঞ্জন রায়, হোসেন মোঃ আনোয়ার হোসেন, ওয়াসিম আহমেদ শান্ত। জেলা সংগীত শিল্পী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায় এর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন ফরহাদ আহমেদ, শফিকুল ইসলাম বকুল, মিনময়ী রায় মৌ। তবলায় ছিলেন আনোয়ার হোসেন আঙ্গুর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও গবেষক বিধান দত্ত। শেষে ড. মাসুদুল হক ও তার সহধর্মিনী সিরাজাম মনিরাকে উচ্ছ্বাস সম্মাননা প্রদান করা হয়।
দুর্ভিক্ষের অবসান — লায়ন মোঃ গনি মিয়া বাবুল
দুর্ভিক্ষের অবসান চান লাঙ্গল নিয়ে মাঠে যান, পতিত জমি করলে চাষ সুখের হবে বসবাস। কৃষক যদি হয় ক্লান্ত দুনিয়া হবে...








