মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিস্কৃৃত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে। চেয়ারম্যানের অনুসারীরা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি—ধমকি, উস্কানিমূলক কটূক্তি করে তাড়িয়ে দেন। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট বাজারে শাহীদুল ইসলাম চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও গনসংযোগে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস এর মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনকে হেনস্তা করা হয়, তার পকেটে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দৈনিক ইনকিলাবের মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেনকেও হেনস্তা করা হয়।
এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গনসংযোগের অংশ হিসেবে সকালে করেরহাটে আমার গনসংযোগ কর্মসূচি ছিল। এরআগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করে জনগণের ব্যাপক সাড়া পাই। আমার সব গনসংযোগে বিপুল জনসম্পৃক্ত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে আমার শান্তিপূর্ন গনসংযোগ ও দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরনকালে বাধা দেয় এবং হামলা করে। আমি শান্তিপ্রিয় মানুষ। যেকোন ধরনের পরিস্থিতি এড়াতে আমরা সেখানকার কর্মসূচি স্থগিত করি।’
তিনি আরো বলেন, ‘দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত পেয়েছি। দল তাদের অপকর্মের শাস্তিস্বরূপ তাদের বহিষ্কার করেছে। তবে তাদের অপকর্ম এখনো বন্ধ হয়নি। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে।’
লিফলেট বিতরন ও গনসংযোগে বাধা প্রদানের বিষয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান বলেন, ‘করেরহাট বাজারে প্রতি রবিবার ও বুধবার ধানের শীষের পক্ষে আমাদের কর্মসূচি থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টায় আমাদের কর্মসূচি ছিল। শাহীদুল ইসলাম চৌধুরী ভাইয়ের কর্মসূচি ছিল আমরা জানতাম না। যদি আমাদের আগে বলতো প্রয়োজনে আমাদের কর্মসূচি পিছিয়ে দিতাম। উভয় পক্ষের কর্মসূচি একসঙ্গে হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। এর চেয়ে বেশি কিছুনা।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







