একটাই ছোট পৃথিবী, ক্ষণজন্মা মানুষ আসে কিছুক্ষনের জন্য অতিথি হয়ে মাত্র, শুধু একটুখানি জীবন পরীক্ষা দিতে, তারপর হঠাৎ করেই একদিন চলে যায়, চলে যেতে হয় কোন নোটিশ ছাড়াই, কেউ জানে না কবে কে কিভাবে কখন কোথায় কালের গর্ভে হারিয়ে যায়,
মানুষ আসে ও একা চলেও যায় একা, পিছনে পড়ে থাকে কত বন্ধু পরিজন ভালবাসার মানুষ আর কত চাওয়া না পাওয়ার আনন্দ বেদনা আবেগ ভরা মুহূর্ত, মানুষ চাইলেও এই পৃথিবীটাকে কোনভাবে এর আকৃতি বড় করতে পারবে না, যে যতটুকু রিজিক প্রাপ্তি নিয়ে এসেছে পৃথিবীতে সেটুকু উপভোগ ভোগ করার পরেই তাকে ফিরে যেতে হবে তার চিরন্তন গন্তব্যে, জানিনা, তবুও মানুষ কেন বারবার ভুল করে, ভুল বললে বড় বেশি অন্যায় হবে,
এ ত ভুল নয় মহা সমুদ্র সমান অন্যায়, কেন কারণে অকারণে শুধু মাত্র একটুকু জায়গা দখলের জন্য এভাবে মানুষের উপর হত্যাযজ্ঞ চলছে, হৃদয়ে রক্তক্ষরণ হয় দেখতে মোচড়ে দুমড়ে ভেঙ্গে চুরে চুর চুর হয়ে যায়, অসহায় চেহারা শিশু কিশোর কিশোরী বৃদ্ধা কত অনাহারে অর্ধ হারে কত নির্মম ভাবে মৃত্যু, কেন? কবে শেষ হবে এই মৃত্যু হত্যাযজ্ঞ খেলা?
পৃথিবীটা যেন মৃত্যুপুরী হয়ে উঠছে দিন দিন? ভালো লাগে না এমন হত্যাযজ্ঞ , দেখতে চাই না চারপাশে ধর্মের বড়াই জায়গা দখলের বড়াই, আহারে~ আহারে বোকার দল মূর্খের দল ধর্ম নিয়ে টানাটানি করলে কি ধর্ম পরিবর্তিত হয়ে যায়? না ধর্ম ঊর্ধ্বে উঠে যায় ?
জায়গা জমি নিয়ে টানাটানি করলেই কি জায়গা বেড়ে যায়? না কেউ চিরন্তন ভাবে পেয়ে যায় সে জায়গার মালিকানা?
একদিন তো ছেড়ে যেতেই হবে , চলে যেতেই হবে থাক না একটু জড়াজড়ি করে ভালোবেসে একসাথে, এই পৃথিবীর হাসি কান্না সৌন্দর্য আকাশ বাতাস সব উপভোগ কর, আজ পৃথিবীর এই কোনে হানাহানি তো ওই কোনে কাল হানাহানি, কখনো কি এই হানাহানি থেকে কোন কিছু মহত্ত্ব উঠে এসেছে?
আসেনি, আজকের হানাহানি কালকের দ্বিগুণ হয়ে আসে ফিরে ভয়ংকর অগ্নি হিসেবে, কি করলে তোমরা বন্ধ করবে এই মৃত্যু এই হানাহানি, তোমাদের হৃদয় কি একটুও কাঁপে না শিশু-কিশোরের এত কোমল মুখটা দেখে, তোমাদের পৈচাশিক হৃদয় এত মোহর মারা কেন? পৃথিবীর সব কি শুধু তোমরাই ভোগ করতে চাও?
আদৌ কি তোমরা ভোগ করতে পারবে অন্তিমে? এবার একটু থামো, পুঁথিগত শিক্ষার সুযোগ না পেলেও প্রকৃতি শিক্ষক থেকে শিখো কিছু, প্রকৃতি কত মহান অঢেল হয়ে ঢেলে দেয়, আর তুমি সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে কি কার্পণ্য, অমানুষ কি বর্বরতা তোমার মধ্যে, কি জবাব দেবে তোমার রবের কাছে?
সেই দিন তো খুব বেশি দূরে নয়, তোমার হৃদয় কি কাঁপে না একটুও?








