আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের কান্দা গ্রামের মৃত দছির উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ৫ নভেম্বর বুধবার ভোর ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৬ বছর। বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, মিঠাপুর ইউনিয়ন কমান্ডার মোঃ মতলেবুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতী—নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








