লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের
ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশআনি
নদী থেকে অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায়
মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে
ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে
গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এই বিষয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সুরুজ
আলী জানান, খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে
স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছি। সুরতহাল
প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য
পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








