আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সংগঠন, বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মনোনিত প্রার্থী ফজলে হুদা আকন্দ বাবুল এর নেতৃত্বে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিএনপির মনোনিত প্রার্থী ফজলে হুদা আকন্দ বাবুল মহান বিজয় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, কৃষক দলের সহ-সভাপতি জহুরুল ইসলাম, রেজাউন নবী সান্ডু, রবিউল হাসান সহ উপজেলার ৮ ইউনিয়নের নেতাকর্মী।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








