রংপুর ব্যুরো: অপরাধমুক্ত স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রধান কারিগর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর ও পরিচ্ছন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহŸান জানিয়েছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, এনডিসি, পিএসসি। আজ ২৮ ডিসেম্বর রবিবার তিন দিনের নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, সফর শেষে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের কর্মকাÐ পরিদর্শনকালে রংপুর নগরীর মাহিগঞ্জে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত মহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বেকারত্ব দূর করতে হবে ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ। তিনি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই চাকরি জীবনের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, ‘সঞ্জীবন প্রকল্প’ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী উদ্যোগ। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভা শেষে তিনি একটি আম গাছের চারা রোপণ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা এবং জনসচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩৪ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এস, এম সাখাওয়াত হোসেন, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান। সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সহকারী পরিচালক ফারুক হোসেনসহ রংপুর রেঞ্জ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং ভাতাভোগী সদস্য-সদস্যবৃন্দ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








