স্টাফ রিপোর্টার \ ২৯ ডিসেম্বর সোমাবার বালুবাড়ি মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের সভাকক্ষে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ(এডাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদার করণ ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাম টু ওর্য়াক এর নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এডাব জেলা কমিটির সদস্য সচিব ও এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন। সেমিনারের ধারণা পত্রপাঠ করেন এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী এসএম আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন বলেন এ দেশের আর্থ-সামাজিক উন্ন্য়নে এনজিওদের অবদানের কথা স্বীকার করতেই হবে এবং স্বীকৃতি দিতে হবে। এনজিওরা তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে তাদের কাজে গতিশীলতা যেমন বাড়বে তেমনি বাড়াবে তার কাজের ক্ষেত্র এবং অতি অবশ্যইতা জাতীয় উন্নয়নকেই ত্বরান্বিত করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, পিবিআই দিনাজপুরের পুলিশ পরিদর্শক (নিঃ) প্রদীপ কুমার রায়। প্রবন্ধের উপরে আলোচনা করেন এমবিএসকের নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন, সিটিএস এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুল হক, নর্দান ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল আলম, সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক মুকিদ হায়দার শিপন, উদ্যোগরে নির্বাহী পরিচালক উম্মে নাহার, এমবিএসকের এসআর মরশেদা পারভীন মলি, বিকাশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক ও এসইউপিকের মোঃ খায়রুল আলম। সভপতির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন এডাব চার যুগের ও বেশি সময় ধরে জাতীয় উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, দারিদ্রবিমোচন ও কৃষি উন্নয়ন সহ জনস্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে সরকারকে অর্থবহ সহায়তা প্রদানের ক্ষেত্রে ও এডাব ও তার সদস্য সংগঠন সমূহের অবদান সর্বজন বিদিত।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








