গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে গরুর খাবার পানিতে বিষ মিশিয়ে দুটি গাভী মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৬ওয়ার্ডের মৌজা বামুনিয়া গ্রামের ঠাকুরদাস অধিকারীর বাড়িতে। ঠাকুরদাস অধিকারী জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে বাড়ির বাইরে রাখা চৌবাচ্চায় দুটি গরুকে পানি খাওয়ানোর প্রায় ২০মিনিট পর গাভী দুটি মারা যায়। এরমধ্যে একটি গাভী অন্তঃসত্ত্বা এবং একটি দুধেল গাভী। ধারণা করা হচ্ছে, কে বা কাহারা আমার ক্ষতি করতে পানিতে বিষ মিশিয়ে গাভী দুটি মেরে ফেলেছে। গাভী দুটির আনুমানিক মূল্য দেড় থেকে ২লাখ টাকা বলে জানান তিনি। ঘটনার পর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের লোকজন এসে দেখে গেছেন।
এ বিষয়ে বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান জানান, আমি সরজমিনে গিয়েছিলাম। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখ জনক। একজন কৃষকের জন্য খুবই কষ্টকর। গরুকে খাওয়ানো পানি পরীক্ষা নিরিক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পাঠানোর জন্য আমি পরামর্শ দিয়েছি।








