মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর বিজয় নিশ্চিত করার লক্ষে দ্বিতীয় দিনের মত ২৮ জানুয়ারি-২০২৬ বুধবার দিনাজপুর শহরের গনেশতলা, নিমতলামোড়, মুন্সিপাড়া সোনালী ব্যাংক সড়ক, মডার্ন মোড় , মুন্সিপাড়া বটি বাবুরমোড়সহ আশেপাশের এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল এর নেতৃত্বে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, ব্যাংকার কাজী মোঃ আব্দুল হালিম, গোলাম রসুল রকেট, মোঃ মাহফুজার রহমান, মোঃ রুবেল শিকদার, মোঃ ওবায়দুল হক, মোঃ গোলাম এরশাদ কাদেরী, মোঃ আবুল হাসান, মোঃ রাহেনুর ইসলাম রায়হান, শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষক শামীম ওসমান প্রমুখ।








