Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

ঘাঁটি রক্ষায় মরিয়ে জাতীয় পার্টি, বিএনপি-জামায়াতের লড়াইয়ের আভাস

admin by admin
February 10, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনে ২৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একসময় জাতীয় পার্টির ঘাঁটিখ্যাত এ বিভাগে এবার তাদের অবস্থান অনেকটাই দুর্বল বলে মনে করছেন সাধারণ ভোটাররা। বেশির ভাগ আসনে এবার বিএনপি-জামায়াত দ্বিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে এলাকার মানুষ। তবে কোথাও কোথাও কিছুটা হলেও জাতীয় পার্টি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে মনে করছেন তাঁরা। জাতীয় পার্টি নিজেদের ঘাঁটি বা দুর্গ রক্ষা করতে বিএনপি-জামায়াতের লড়াইয়ের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছেন। জাতীয় পার্টি নিজেদের ঘাঁটি রক্ষায় মরিয়ে হয়ে উঠলেও রংপুর বিভাগের বেশির ভাগ আসনে বিএনপি-জামায়াতের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
রংপুরের চিত্র:
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া), রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬(পীরগঞ্জ) আসনে দ্বিমুখী লড়াই হতে পারে। জেলার কিছু আসনে জাপা ও এনসিপির উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকে ত্রিমুখী করছে। রংপুর-৩ আসনে ঐতিহ্যগতভাবে শক্ত অবস্থানে থাকা জাপাও এবার বিএনপি ও জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে।
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশনের ১-৯নং ওয়ার্ড) আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন আলোচনার কেন্দ্রে বিএনপি ও জামায়াতের প্রার্থী। বিএনপির প্রার্থী দলের জেলা কমিটির সদস্য মোকাররম হোসেন সুজন ও জামায়াতের প্রার্থী দলের মহানগর কমিটির সেক্রেটারি রায়হান সিরাজী এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজহারুল ইসলামের বিপরীতে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও বিএনপির মোহাম্মদ আলী সরকারও লড়াইয়ে রয়েছেন বলে মত ভোটারদের। জাপা ও বিএনপির প্রার্থীরা এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশনের ১০-৩৩ নং ওয়ার্ড) আসন দীর্ঘদিন ধরে জাপার দখলে ছিল। এবার জাপা বড় চ্যালেঞ্জে পড়েছে। জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে দলটির ওপর চাপ বেড়েছে। তবে এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জাপা নেতারা। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারম্যান জিএম কাদের। তিনি জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাই। তবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ও ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালও প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে চান।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী শিল্পপতি এমদাদুল হক ভরসা। তবে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আখতার হোসেন শক্ত অবস্থান ধরে রেখেছেন। জাপার প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানও অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসন দীর্ঘদিন ধরেই জামায়াতপন্থী ভোটারের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী এবং বিএনপির অধ্যাপক গোলাম রব্বানী দুই প্রার্থীর নাম এক হওয়ায় বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে আলাদা আলোচনাও রয়েছে। জামায়াতের প্রার্থী গোলাম রব্বানী বলেন, এ আসনে আমাদের যথেষ্ট ভোটব্যাংক আছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সব ধর্মবর্ণের মানুষের সাড়া পাচ্ছি। বিএনপির প্রার্থী গোলাম রব্বানী বলেন, মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ১২ তারিখ জয়ের মালা মিঠাপুকুরবাসীকে উপহার দেব। নির্বাচিত হলে আমি হব মিঠাপুকুরবাসীর পাহারাদার।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এর আগে মূলত আওয়ামী লীগ ও জাপার প্রভাবই বেশি দেখা গেছে। তবে এবার পরিস্থিতি বদলেছে। ভোটারদের একটি বড় অংশ মনে করছে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির সাইফুল ইসলাম এবং জামায়াতের মাওলানা নুরুল আমিনের মধ্যে।
পঞ্চগড়ের চিত্র:
পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, সদর, আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস আলম বলেন, জনগণের কাছে প্রার্থীর ক্লিন ইমেজ থাকা উচিত। তাছাড়াও মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে।
পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জামায়াতে ইসলামীর মো. সফিউল আলমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা।
ঠাকুরগাঁওয়ের চিত্র:
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনে বড় ফ্যাক্টর সনাতন ধর্মের প্রায় ১ লক্ষ ৩০ হাজার ভোটার। এই ভোটব্যাংকের সমর্থন যেদিকে যাবে, সেই প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। জাপার নুরুন নাহার বেগম ও গণঅধিকার পরিষদের ফারুক হাসানও লড়াইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠাকুরগাঁও-৩ আসনে জাপার প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দীন, জামায়াতের মিজানুর রহমান ও বিএনপির প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মত ভোটারদের।
নীলফামারীর চিত্র:
নীলফামারীতে চারটি আসনে ২৭ জন প্রার্থী। এর মধ্যে একটিতে জামায়াত শক্ত অবস্থানে, একটিতে ত্রিমুখী ও দুটিতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস ভোটারদের। এর মধ্যে উল্লেখযোগ্য নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আপন খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সঙ্গে জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ এর হাড্ডাহাড্ডি লড়াই হবে।
লালমনিরহাটের চিত্র:
লালমনিরহাটের তিনটি আসনের একটিতে বিএনপি শক্ত অবস্থানে থাকলেও বাকি দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন জামায়াতের প্রার্থীরা। এর মধ্যে লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু শক্ত অবস্থানে আছেন। তবে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান।
গাইবান্ধার চিত্র:
গাইবান্ধার আট উপজেলার ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি আসনের দুটিতে জামায়াত এবং একটিতে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। এ ছাড়াএকটিতে জামায়াত-বিএনপি এবং অন্যটিতে জাপার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা ভোটারদের। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির জিয়াউল ইসলাম, জামায়াতের মাজেদুর রহমান এবং জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লড়াইয়ে আছেন।
কুড়িগ্রামের চিত্র:
কুড়িগ্রাম জেলার চারটি আসনের মধ্যে কুড়িগ্রাম-১-আসনে জামায়াত-জাপা-বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে মত ভোটারদের। কুড়িগ্রাম-২ আসনে জামায়াত-বিএনপি, কুড়িগ্রাম-৩-আসনে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের লড়াই হবে। কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী আপন দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে এমনটাই বলছেন ভোটাররা।
দিনাজপুরের চিত্র:
দিনাজপুর জেলার ছয়টি আসনের মধ্যে একটিতে জামায়াতের প্রার্থী শক্ত অবস্থানে আছেন। চারটিতে বিএনপি-জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং একটিকে বিএনপি ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটারগণ। রংপুর বিভাগের বিভিন্ন জেলার ভোটারদের সাথে কথা বলে দ্বিমুখী ও ত্রিমুখী যে ধরণের লড়াইয়ের আভাস পাওয়া যাউক না তার প্রকৃত চিত্র জানা যাবে ১২ ফেব্রুয়ারির ভোটাদের ভোটাধিক প্রয়োগের ফলাফল প্রকাশের মাধ্যমে। সেই পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে।

Post Views: 191

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
12

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d