রংপুর ব্যুরো: বিপুল পরিমাণ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। আজ ১১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়। জানা যায়, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে আসেন জামায়াত নেতা বেলাল উদ্দিন। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লক্ষাধিক বেশি টাকা ছিল। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। আটকের পর জামায়াত নেতা বেলাল উদ্দিন দাবি করে বলেন, এটা তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...





