জিন্নাত হোসেন,দিনাজপুর প্রতিনিধি ॥
ঁজাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জিয়া হার্ট ফাউন্ডেশন ও ড্যাব এর নেতৃবৃন্দ।
এছাড়াও দিনাজপুর-৩ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ এলাকায় ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. মোঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোঃ জিয়াউল হক (জিয়া), জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ডা. গোলাম গাউস মন্টু, সদস্য গোলাম রসুল রকেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেজবাহ আলম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান মিন্টুসহ জিয়াহার্ট ফাউন্ডেশন ও ড্যাব এর অন্যান্যা সদস্যবৃন্দ।








