আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তোমেজ আলী মন্ডলের পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন ১৮ ফেব্রুয়ারী বুধবার ভোর সাড়ে ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৩ বছর। ঐদিন বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, দপ্তর সম্পাদক আফাজ উদ্দীন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ছামসুল আলম, আব্দুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








