স্টাফ রিপোর্টার ॥ শনিবার একুশে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলন-এর শহীদদের স্মরণে প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। রাত ০১টা ০১ মিনিটে দিনাজপুরের কেন্দ্রী শহীদ মিনারে পু®পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক দিনাজপুরের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মোস্তফা কামাল আপন, জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নাফিস হাসনাইন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন ও প্রচার সম্পাদক আবেদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ মোস্তফা কামাল আপন বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাদের এই অবদান চিরস্মরণীয়ে হয়ে থাকবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








