আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রামের মৃত দিনা সরদারের পুত্র বীরমুক্তিযোদ্ধা মোঃ ওসমান আলী সরদার ২ মার্চ সোমবার বেলা ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২বছর। ঐদিন বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, দপ্তর সম্পাদক আফাজ উদ্দীন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।








