আমি বর্তমানে দুইটি রিলেশনশিপে আছি। একটি হলো—মধ্যবিত্ত পরিবারের, গ্রামের মেয়ে। বাড়ি নরসিংদী। তাকে বিয়ে করলে মেয়েটা ছাড়া আলাদা করে কিছুই পাওয়ার নেই। কিন্তু সে ভীষণ সুন্দর, ধার্মিক স্বভাবের, আর সবচেয়ে বড় কথা—সে আমাকে খুব ভালোভাবে বোঝে। আমার ব্যস্ততা সে বুঝতে পারে, ভীষণ লয়াল। সারাদিনে মাত্র পাঁচ মিনিট কথা বললেও আমি মানসিক শান্তি পাই। অনেক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব আসে, কিন্তু সে পরিবারকে পরিষ্কারভাবে বলে দিয়েছে—আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, ম-রে গেলেও না। আমি মাত্র অনার্স শেষ করেছি, তাই চাকরি হওয়া পর্যন্ত সে অপেক্ষা করছে। আরেকটি রিলেশনশিপ হলো—ঢাকার লোকাল। তাকে বিয়ে করলে মিনিমাম ৪–৫ কোটি টাকার উপরে পাওয়ার সম্ভাবনা আছে। তাদের তিন বোন, ঢাকার গাজীপুরে ১২ তলা বাসা আছে, অনেক জায়গাজমি রয়েছে—সব ভাড়া দেওয়া। বাবা নেই। দুই বোনের জামাই ডাক্তার, আর সে সবার ছোট।
সমস্যা হলো—সে ভীষণ বদমেজাজি। সারাদিন সময় দিলে সে খুশি থাকে, একটু কম সময় দিলেই ঝগড়া শুরু হয়। লয়াল খুব, কিন্তু তার জীবনযাপন ভীষণ বিলাসবহুল। আমি মধ্যবিত্ত—এই ব্যাকগ্রাউন্ড সব জেনেও সে আমাকে ভালোবাসে। তবে দেখতে সে তেমন সুন্দর না। তার সাথে কথা বলে আমি মানসিক শান্তি পাই না। মূল কথা—সে আমাকে জোর করে ধরে রাখে। এখনো পর্যন্ত সে আমার কাছে কিছু চায়নি, বরং উল্টো মাঝে মাঝে আমাকে টাকা পাঠায়। ঝগড়া হলে আমি কথা না বললে সে কান্নাকাটি করে কিন্তু তাদের পুরো লাইফস্টাইলই কোটিপতিদের মতো, যা আমার পক্ষে মেইনটেইন করা সম্ভব না—তার মেকআপের খরচটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ওরও বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সেও বলে দিয়েছে—আমাকে ছাড়া বিয়ে করবে না। দুজনের সাথেই দেড় বছর ধরে রিলেশনশিপ মেইনটেইন করছি।
এখন দিন দিন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। যেকোনো একজনকে বেছে নিতেই হবে। এখন প্রশ্ন হলো—
আমি যার সাথে কথা বললে মানসিক শান্তি পাই, তাকেই রাখবো? নাকি কোটিপতিটাকেই রাখবো? ভেবেছিলাম টাইম পাস করব কিন্তু তারা দুজনেই লয়াল কি করব?








