খুব সুন্দর পরিপাটি সংসার ছিলো আমার, প্রেম করে বিয়ে, ১১.৫ বছরের সম্পর্ক, ছোট একটা ৪.৫ বছরের ছেলে বাচ্চা। দুইজন ব্যাবসা করতাম সংসার চালাতাম। একসাথেই কাজ একসাথেই সংসার। ও ঘুরতে ভালোবাসতো আমাদের নিয়ে তাই টাকা জমাতো কম। আমার ইনকাম ও পুরাটাই সংসারে দিয়ে দিতাম। কখনো দামী গয়না কিনিনি, দামী কাপর ও না। দুজনেই ২০০-৫০০টাকার জামাকাপড় কিনতাম। খারাপ লাগতোনা, ভালোবাসাটা বেশি ছিলো। ঘুরার শখ৷ বাচ্চার কাজে টাকা খরচ করতাম। মুভি দেখতাম।
ইনকাম বাড়লো। ৮মাস আগে থেকে এক বিবাহিত মদখোর দুই বাচ্চার মায়ের সাথে পরকিয়া করে আমার স্বামী। তারা রেগুলার হোটেলে যেতো, বাসায় যেতো। মহিলার বাসায় দুজন তার স্বামীর সামনে ধরা খাওয়ার পর স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় সেপ্টেম্বরে। বাচ্চা পেটে আসছিলো, এবরশন ও করে ফেলেছে।
আমার স্বামী নিজেই সব স্বীকার করেছিলো কোথায় কয়বার তারা সেক্স করেছে, কোন মদ খেয়ে করেছে ইত্যাদি। জিগেস করেছিলাম, “আমার কি কোন দোষ বা ভুল ছিলো?” বলে যে “না, তোমার প্রতি আমি অবিচার করেছি, ওর প্রতি কেনো যেনো মায়া জন্মে গিয়েছিলো”।
বলেছিলো যে আর যাবেনা, আমাকে নাকি ভালোবাসে। কিন্তু তারপরও যোগাযোগ যাওয়া আসার প্রমান পাই আমি। ঝগড়া হয়, বাবার বাড়ি চলে যাই। তার ১২-১৩দিন পরে যখন ঠিক করতে যাই, বলে যে বিয়ে করে ফেলসে, দুই বউ রাখতে চায়, আমাকে আর আমার বাচ্চাকে ছাড়া নাকি সে থাকতে পারবেনা।
আমি বাধ্য হয়ে দুই পক্ষের আত্নীয়দের জানাই। জানানোর পর থেকে পুরা পল্টি! কেনো জানালাম, কেনো নিজের ভিতর সব রাখলামনা। আমিই নাকি খারাপ, ও নাকি ফিরে আসছিলো আমিই নাকি অযথা সন্দেহ করেছি। অথচ আমি স্পষ্ট দেখতাম ওদের কথা বলতে৷ আমাকে ৫মাসে একটুও ছোয়নি আমার স্বামী৷ বলতো মন থেকে নাকি আসেনা।
এখন বলে, আমি নাকি আগে পরকিয়া করেছি, হোটেলে হোটেলে যাইতাম আগে ইত্যাদি। অথচ ব্যাবসা এক হওয়ায় ২৪ ঘন্টা দুইজন সুপারগ্লু এর মতো এটে থাকতাম। তাহলে যেতাম কখন? কোন প্রমান থাকলে দেক।
আমাকে ২ বছর আগে জোর করে এব’র-শ -ন করিয়েছিলো ও। এখন সবাইকে বলে বেড়াচ্ছে ওই বাচ্চা নাকি আরেকজনের। আল্লাহ দেখতেসে সব। মাফ করবেনা আমি জানি। আমার গোল্ড সব বন্ধকের কথা বলে বিক্রি করে দিয়েছে ৬মাস আসে, নতুন ব্যাবসার কথা বলে, ফেরত দিবে আশা দিয়েছিলো। আমার ইনকামের কিছুই আমার নাই। আমাকে বের করে ঘরের সব কিছু বিক্রি করা শুরু করেছে।
এখন ওকে ওর বন্ধু-বান্ধব, আত্নীয়রাও তেমন জিজ্ঞেস করেনা। আমাকে সবাই ভালোবাসে তাই দুই পরিবারের সবাই আমাকে মানুসিকভাবে যতটা সাপোর্ট করা যায় সবাই ই করছে। কিন্তূ ওকে বুঝানোর ক্ষমতা কারো নাই। ও এখন ওই মেয়ের বাসায় থাকে সপ্তাহে ৬দিন, আর বাকি ১দিন বাপের বাসায় থাকে, বাপ কে হাতে রাখার জন্য। ওর বাবাও সব জানার পরেও কোন পদক্ষেপ নিচ্ছেনা, আমাকে বলে “তুমি জেলে দাও, আমি বের করবোনা ওকে”। ওই মেয়ে আর আমার স্বামী আমাকে গা’লিগা’লাজ করে নোংরা কথা শোনায় আর বলে যে ওরা বিয়ে করে ছাড়বে আমি নাকি কিছুই করতে পারবোনা।
আমি কি ওদের দুইজনের বিরুদ্ধে কিছু করতে পারবো? সব রেকর্ড আর মেসেজ আছে আমার কাছে। স্বামীকে চাইলেই অনেক কিছু করতে পারবো, কিন্তু ওই মেয়েকে কিছু করা যাবেনা ???








