যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর বলল ইরান

গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ভালো আলোচনা হওয়ায় আগামী পাঁচদিনের জন্য তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

এরআগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। কিন্তু আজ তিনি এই আল্টিমেটাম থেকে সরে এসেছেন। সঙ্গে দাবি করেছেন ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে।

তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আধা-সরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলেছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

আরাগচি আরও বলেছেন, “এ অঞ্চলের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ তারাই যুদ্ধ শুরু করেছে।”

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলেছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পিছু হটতে বাধ্য হয়েছেন।

সূত্র: আলজাজিরা

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.