বগুড়ায় পল্লী বিদ্যুৎ এর মিটার চুরি করার অভিযোগে তরিকুল ইসলাম (৪০) নামে
একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টায় সদরের শাখারীয়া গ্রাম
থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তরিকুল শাখারিয়া গ্রামের
বাসিন্দা এবং মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এজেন্ট। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ
আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, চুরি যাওয়ার একটি মিটারের স্থলে রেখে দেয়া টোকেন
থেকে মোবাইল নম্বর উদ্ধার করে পুলিশ। সেই সূত্র ধরে সোমবার বিকেলে শাখারিয়ায়
অভিযান পরিচালনা করেন। অভিযানে নম্বরের মালিক তরিকুলকে গ্রেফতার করা
হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন,
গ্রেফতারকৃত তরিকুল মূলত বিকাশ নাম্বারে চোরাই মিটারগুলোর টাকা সংগ্রহ
করত। তাকে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।








