নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সাথে নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের একজন যাত্রী ও ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে
রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা স্থানান্তর নিয়ে...







