আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ ছবদুল ইসলাম বুধবার দিবাগত রাত ২.৩০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৫ বছর। ২ এপ্রিল বৃহষ্পতিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন, আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, ইউনিয়ন কমান্ডার সামছুল আলম, আব্দুর রহমান, সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








