Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

হাওরের কৃষকের কান্না থামবে কবে  

admin by admin
May 3, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে হাওরের সাত জেলায় মোট চার লাখ ৫৫ হাজার ১৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৯ লাখ ২৫ হাজার ২৫০ টন। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় দুই লাখ ৮২ হাজার ১৯৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ৬২ শতাংশ। ২০২৬ সালের এপ্রিল-মে মাসের তথ্য অনুযায়ী, উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজারসহ হাওর অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার হেক্টর জমির আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকের জন্য চরম বিপর্যয় নিয়ে এসেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তখন ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। প্রাথমিকভাবে হাওরাঞ্চলে ৯৪১ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে এ সংখ্যা আরও অনেক বেশি হবে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন। অন্যদিকে শিলাবৃষ্টিতে মৌলভীবাজার সদর উপজেলার প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাওরাঞ্চলে ফসল বলতে একটাই বোরো ধান। কৃষকের সারা বছরের খাদ্যের জোগান, আশা-ভরসা, স্বপ্ন সবকিছু এই ফসল ঘিরে আবর্তিত হয়। মাত্র কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান এখন পানির নিচে। চোখের সামনে পাকা ধান পচে যাচ্ছে। অথচ আর কয়েক দিন পরই কৃষকের গোলা ভরে যেত। পরিস্থিতি এতটাই করুণ, হাওরাঞ্চলের কৃষকের অস্তিত্বই বিপন্ন হতে চলেছে। গবাদি পশুর খাবারেও সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কৃষকের মাথায় হাত। ২০১৭ সালের ভয়াবহ বন্যার পর হাওর ব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠিত হলেও এ বছর তারা উজানের ঢলের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ, বন্যা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর ফলে উজানের ঢল ও গত সপ্তাহের অতিবৃষ্টিতে হাওরের কষ্টার্জিত ফসল তলিয়ে গেছে। হাওরের এই শোচনীয় পরিস্থিতি পুরোটাই প্রাকৃতিক দুর্যোগ, তা পরিপূর্ণ সঠিক নয়। বেশ কয়েক বছর থেকে হাওরে অপরিকল্পিত কিছু বাঁধ নির্মাণ এবং অপ্রয়োজনীয় নতুন নতুন প্রকল্প নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে আসলেও সরকার তাতে কর্ণপাত করে নাই। বরং লুটপাটের জন্য এমন কিছু বাঁধ হাওরের ফসল রক্ষার নামে তৈরি করা হয়, যেগুলো কৃষকের গলার ফাঁস হয়ে ওঠেছে। এবার পাহাড়ি ঢলে ফসলের বেশি ক্ষতি হয়নি, বরং টানা বৃষ্টির পানি বাঁধের কারণে নদীতে নামতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চল বর্তমানে পানির নিচে। কৃষকের তিন মাসের কষ্টে উৎপাদিত সোনালী ধান তলিয়ে যাওয়ায় বিপর্যয় নেমে এসেছে। এমন পরিস্থিতিতে ডুবে থাকা পাকা ধানের আশা ছেড়েই দিয়েছেন কৃষকরা। শুকানোর জায়গা ও সুবিধাজনক আবহাওয়া না থাকায় ঘরে তোলা বেশির ভাগ ধানও নষ্ট হয়ে পচে যাচ্ছে। যে সময়টায় সোনালি ধানের ঘ্রাণে ভেসে থাকার কথা, সে সময়ে হাওর জুড়ে হতাশা আর পচা ধানের গন্ধ। হাওর জুড়ে কোলাহল ও প্রাণচাঞ্চল্যের বদলে চাপা কান্না ও আহাজারি ছড়িয়ে আছে। দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আসে বোরো মৌসুম থেকে, যার উল্লেখযোগ্য ২৩ ভাগ হাওর অঞ্চল থেকে উৎপাদিত হয়। অন্যান্য এলাকা এবং হাওরের কৃষি উৎপাদনের মধ্যে সময় ও বাস্তবতায় নানা ফারাক আছে। যে বছর হাওর অঞ্চলের বোরো ধানের ফলন কৃষক নির্বিঘেœ ঘরে তুলতে পারেন, সে বছর চালের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, নিশ্চিত হয় দেশের খাদ্য নিরাপত্তা। অন্যথায় চালের বাজারেও অস্থিরতা তৈরী হতে বাধ্য।

স্থানীয় বাসিন্দাদের মতে, এবার পাহাড়ি ঢলে ফসলের বেশি ক্ষতি হয়নি, বরং টানা বৃষ্টির পানি বাঁধের কারণে নদীতে নামতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন দেশে দেশে স্পষ্ট। অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রতিবছরই দেখা যাচ্ছে। ক্ষয়ক্ষতিও অনেক। কিন্তু অনেক দেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমাদের সরকার এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। অনেক সময় শুধুমাত্র সরকারের লোকজনের লুটপাটের ক্ষেত্র তৈরী করতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন প্রকল্প গ্রহণ করছে রাষ্ট্র,  যাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। হাওর অঞ্চলে প্রতি তিন বছরে একবার আকস্মিক বন্যায় ফসল নষ্ট হওয়া একটি পুরনো ও নিয়মিত ঘটনা। এবারের ঢলে পানির তোড়ে এবং অসময়ের বৃষ্টিতে ধান কাটার আগেই তা তলিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে। নিঃসন্দেহে এটি ইতিবাচক সাড়া। আমরা মনে করি, এর যথাযথ বাস্তবায়ন হতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক যেন সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাওরে ফসল রক্ষায় টেকসই পদক্ষেপ নিতে হবে। সবচাইতে কঠিন কাজ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মানুষের মতো করে তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেয়া।দ্বিতীয় কঠিন কাজ হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করা। জমির মালিকদের একটা হিসাব থাকলেও প্রকৃত চাষিদের কোনো তালিকা সরকারের কারো কাছে আছে বলে মনে হয় না। ফলে জমির মালিক ক্ষতিপূরণ পেলেও সত্যিকারের ক্ষতিগ্রস্থ কৃষক এর থেকে বঞ্চিতই রয়ে যায়। মনে রাখতে হবে, এসব বন্যায় জমির মালিকদের কোনো ক্ষতি হয় না। তাঁরা আগাম টাকা নিয়ে চাষিকে দেন চাষ করতে। চাষি ধারকর্জ করে ফসল ফলান। তিন মাসের সহায়তা হোক আর এককালীন সহায়তা হোক, কোনোটাই ক্ষতিগ্রস্ত চাষির কাছে পৌঁছায় না। স্থানীয় সরকারের কার্যকর অনুপস্থিতিতে এখানে দলবাজদের দৌরাত্ম্য দেখা দিলে সরকারের উদ্যোগ বাঁধাগ্রস্থ হবে। মানুষ আসলে ত্রাণ নয়, টেকসই বাঁধের ব্যবস্থা দেখতে চাই। দেখতে চাই, যারা বাঁধ ব্যবস্থাপনায় দুর্নীতি করে, তাদের বিচার হোক, যা কেউ কোনো দিন করেনি।

বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হাওর অঞ্চল। প্রতি বছর বোরো মৌসুমে এই অঞ্চলের কৃষকরা প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে যে ফসল ফলান, তার ওপর নির্ভর করে দেশের চালের একটি বড় অংশ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যে হাওর আমাদের খাদ্যের নিশ্চয়তা দেয়, সেই হাওরই আজ কৃষকদের জন্য পরিণত হয়েছে অনিশ্চয়তা ও বেদনার প্রতীকে। এবারের টানা বৃষ্টি, উজানের ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিস্তীর্ণ হাওর অঞ্চলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক। এই সংকট কেবল একটি মৌসুমি দুর্যোগ নয়। এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ। হাওরের নদ-নদী ও খাল-বিলগুলো বছরের পর বছর খননের অভাবে নাব্য হারিয়েছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খোয়াই, সুরমা, কুশিয়ারা, কংশ, ভোগাইসহ প্রায় সব নদীরই একই চিত্র। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যখন এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়, তখন তা ধারণ করার সক্ষমতা না থাকায় পানি পাড় উপচে হাওরে ঢুকে যায়। ফলে কয়েকদিনের মধ্যেই হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে চলে যায়। এই অবস্থা থেকে হাওরের কৃষককে রক্ষা করতে হবে।

দুঃখজনক বিষয় হলো, এই সমস্যাগুলো নতুন নয়। বছরের পর বছর ধরে স্থানীয় কৃষকরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন এবং টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছেন। কিন্তু বাস্তবতা হলো, প্রতিশ্রুতি থাকলেও কার্যকর বাস্তবায়ন নেই। অনেক ক্ষেত্রে অস্থায়ী বা দুর্বল বাঁধ নির্মাণ করা হয়, যা সামান্য চাপেই ভেঙে পড়ে। কোথাও কোথাও প্রকল্প নেওয়া হলেও তা শেষ পর্যন্ত দুর্নীতি, অব্যবস্থাপনা বা সমন্বয়হীনতার কারণে কার্যকর ফল দিতে পারেনি। অতিবৃষ্টিতে ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া ও হাওরের সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। একই সাথে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করে রেশনিং ব্যবস্থা চালু রাখা উচিত। হাওরের ফসল সুরক্ষায় আগে থেকে আলাদা কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে সরকারকে। অবিলম্বে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে আগামী ফসল না আসা পর্যন্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় পর্যাপ্ত খাদ্য সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী অন্তত ৬ মাস রেশনিংয়ের ব্যবস্থা জারি রাখা প্রয়োজন। একই সাথে কৃষকের কৃষিঋণ-এনজিও-মহাজনী ঋণ আদায় আগামী ছয় মাসের জন্য স্থগিত ও সুদ মওকুফ করতে হবে। হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্থ ধান চাষিদের জন্য সরকারিভাবে বিশেষ শস্যবিমা চালু করা প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) দূর্নীতি ও অনিয়মের হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। পাশাপাশি সরকারকে স্থানীয় কৃষকদের সংগঠিত করা, পানি ব্যবস্থাপনায় স্থানীয় কমিটি গঠন, বাঁধের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ,   কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা, স্থানীয় মানুষ যেন নিজেরাই বাঁধ রক্ষা করে সেই ধরনের পদক্ষেপ গ্রহন করা, দুর্নীতির লাগাম টেনে ধরা, বাঁধ দ্রুত মেরামত করা, কৃষকদের মালিকানাবোধ তৈরি করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমাদের প্রত্যাশা বর্তমান সরকার হাওরের কৃষকের কান্না থামাতে স্থায়ী সমাধানের লক্ষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।

[ লেখক : রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক ]
E-mail : gmbhuiyan@gmail.com

Post Views: 209

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
74

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
65

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d