শুক্রবার দুপুরে আমার বোনের বাসায় তার শ্বশুর বাড়ীর আত্মীয়দের দাওয়াত ছিলো। আমার দুলাভাই আমাকে অনেক স্নেহ করে তাই তার পরিবারকে আপ্যায়নের জন্য আমাকেও আসতে বলে। দুপুরে সবার খাওয়ার দাওয়াত ছিলো। যেহেতু পারিবারিক প্রোগ্রাম তাই সব কাজ আমি, আপু আর ভাইয়াকেই করতে হচ্ছিলো।
তো দুপুরে খাওয়ার মাঝখানে ভাইয়া ছবি তোলার জন্য আমার হাতে তার ফোন দেয়। এরপর খাবার পরিবেশনের একজন থাকলেই যথেষ্ট বলে আমাকে রেস্ট নিতে বলে। আমি ভুল করেই ভাইয়ার ফোন নিয়ে রুমে চলে আসি। ফোন আনলক ছিলো তাই আমি প্রথমেই মেসেঞ্জারে ঢুকি। কয়েকটা মেয়ের সাথে চ্যাট দেখে আমি ওগুলোতে ঢোকার পর নিজেকে বিশ্বাস করতে পারলামনা। ভাইয়া মেয়েদের সাথে খুবই নোংরা নোংরা কনভারসেশন করে আর নিজের প্রাইভেট ছবিও শেয়ার করে। এরমধ্যে ভাইয়ার একজন আত্মীয়ের সাথেও নোংরা চ্যাট দেখেছি যাকে আমি চিনি।
আমি এতোদিন দেখে এসেছি ভাইয়া আপুকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে কখনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি দেখিনি। আর তাদের সংসার ও খুব সুন্দর চলছে। এ মূহুর্তে এসব কথা আমার বোন জানলে তাদের সংসারে আশান্তি শুরু হবে কিন্তু ভাই হয়ে বোনের সাথে এই অন্যায় কি করে মেনে নেই।
এখন আমার কি ধৈর্য ধরা উচিত নাকি কোনো স্টেপ নেয়া উচিত প্লিজ বলেন আমাকে।






