মোহাম্মদ সোহেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ সরকারের মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনে নিপীড়িত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে জায়নামাজ, নামাজ শিক্ষার বই নগদ অর্থ ক্রেস্ট-উপহার সামগ্রী বিতরণ
বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে শহীদ জিয়া মহিলা কলেজ মিলনায়তনে পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও বর্তমান টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু,
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার শাবলু, মিন্টু মিয়া। এছাড়াও যুবদল নেতা কপিল, দুঃখু মিয়া ও উপজেলার বিভিন্ন স্তরের নির্যাতিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের সময়কার নির্যাতনের কথা তুলে ধরে দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।







