ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি মাদ্রাসার ১৫জন শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি বিতরণ করেছেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান।
সোমবার বামুনিয়া ইউনিয়নের কাচারি বাজার সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল হেদায়া মাদ্রাসা ও এতিমখানার ১৫জন এতিম শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার মোহতামিম হাফেজ মোস্তাকীম বিল্লাহ, মাদ্রাসা সভাপতি মাওলানা মোঃ বুলবুল শাহজাহান, সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা ও বামুনিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।








