গোপাল চন্দ্র রায়,
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান নোবেল, মেডিকেল অফিসার ডাঃ শাওন চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব সোহান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসান আরিফ বসুনিয়া প্রমূখ।
সভায় জানানো হয় আগামী ২৮জুন প্রথম রাউন্ড শুরু হবে। ডোমার উপজেলার ২৪১টি কেন্দ্রে ৬মাস থেকে ১২মাস বয়সী ৫হাজার ২০৪জন শিশুকে নীল রংয়ের এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৪০হাজার ৮০৭জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।







