হাকিকুল ইসলাম খোকন, স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ টেলিগ্রাম গ্রুপের সভা গত সোমবার,২৯ জুন ২০২৬,অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সময় অপরাহ্ন ১টায় ও বাংলাদেশ সময় রাত ১১টায় ।আলোচনার বিষয় ছিল শেখ হাসিনাতেই আস্হা -লক্ষ্য কোটি মানুষের একমাত্র ঠিকানা ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী এম আবদুস সবুর ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেল প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক এবং কলামিস্ট গৌতম লাহিড়ী,টকশো হোস্ট ও সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খান সোহেল প্রমুখ সহ আরোও গুনিজন ।এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও লায়ন ,উপদেষ্টা,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ,সাংকৃতিক ও মানবাধিকার কর্মী,প্রবাসে সংবাদ সংস্থা ও পোর্টাল জার্নালিজমের অগ্রদূত এবং জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন সাংবাদিক,কলামিস্ট,কবি ও সাংকৃতিক ব্যক্তিত্ব শফিক বাবু ।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কবি,সাংবাদিক, সাহিত্যিক,কলামিস্ট,মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সংগঠনের ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় দেশ ও প্রবাসের শতাধিক সাংবাদিক,কবি,সাহিত্যিকসহ গুনীজন অংশগ্রহণ করেছেন ।
রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর
রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...









