উনি কেন এ কথা বলছিলেন, আজকে জাদুঘর পুরো ঘুরে দেখে অনুধাবন করতে পারলাম। যতক্ষণ ভেতরে ছিলাম, শরীরে গুজবাম্পস হচ্ছিলো।
কোনো স্বাভাবিক মানুষের পক্ষেই চোখের পানি আটকিয়ে রাখা সম্ভব নয় জাদুঘরের একেকটি গ্যালারির নৃশংসতার স্মৃতি-স্মারকগুলো দেখে।
আয়নাঘরের একটা রেপ্লিকা আছে, যেখানে ছোট্ট খাঁচার মতো চারদেয়ালবন্দী খোপে কীভাবে আটকিয়ে নির্মমভাবে
টর্চার করা হতো বন্দীদের, তা চোখ বন্ধ করে কল্পনা করলে যেকারো দম বন্ধ হয়ে আসবে।
মাইকেল চাকমার বন্দিজীবনে ডায়েরির পাতা আছে, আছে কারাগারে নিপিড়নের শিকারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের বন্দিজীবনে একাকিত্বের সঙ্গী ডায়েরির পাতা।
জুলাই, শাপলা ও পিলখানায় শহীদদের রক্তমাখা ব্যবহুত জিনিসপত্র, জামাকাপড় আছে, পরিবারের সঙ্গে নানান সময়ের স্মৃতি সংরক্ষিত আছে। এসব দেখে কারো পক্ষে আবেগ সংবরণ করা সম্ভবপর হবে না।
এই ভবনের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে আছে হাসিনার বর্বরতা সাক্ষ্য। হাসিনা কতটা ব্রুটাল ছিল তার একটা গুড ডেমোন্সট্রেশন পাবেন মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখলে।
আমি বিলিভ করি, প্রপারলি নার্সিং করে গেলে এবং চিন্তায় অনেস্ট লোকদের দিয়ে পরিচালনা করা হলে এ মিউজিয়াম আজীবন হাসিনার দেড় যুগে অপশাসনের শ্রেষ্ঠ সাক্ষী হয়ে থাকবে প্রতিটি প্রজন্মের কাছে।
এখনি যে স্ট্রাকচারে আছে এমনকি ডকুমেন্টেশন সংরক্ষিত আছে, কেউ একবার পুরোটা ভবনে এ টু জেড ঘুরে দেখতে পারলে তার জীবনে হাসিনার প্রতি ন্যূনতম সিম্প্যাথি তৈরি হওয়া তো দূরে হাসিনাকে মানুষ হিসেবেও কল্পনা করবে না।
খুব সম্ভবত জীবদ্দশায় এটা না-ঘটলেও কোন এক সময়ে সিনেমা-নাটক বাদ দিয়ে মোস্তফা ফারুকীকে মানুষ স্মরণ করতে পারে এই মিউজিয়ামের জন্যই। অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তার নেতৃত্ব পুরো টিম।
এতো অল্প সময়ের ভেতরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গণভবন এ ভুতুড়ে বাড়ির ভেতর এরকম এক মিউজিয়াম দাঁড় করাই ফেলছেন, এটা আসলে অবিশ্বাস্য!
ইন্টেরিম সরকারের এটা একটা সেরা কাজ ছিল বলা যায়।
আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, এটিকে যেন সঠিকভাবে নার্সিং করা হয়, দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে। এবং পরিচালনা পর্ষদে যেন চিন্তায় অনেস্ট এবং কম্পিটেন্ট লোকদের বসানো হয়।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এ জাদুঘর হাসিনার গুম-খুনের শ্রেষ্ঠ সাক্ষী হয়ে থাকবে।
See less
Views: 144
Related