Sunday, September 27, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

কলেজছাত্রী খাদিজা নিহতের নেপথ্যে কী ?

admin by admin
September 27, 2026
in অপরাধ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
কলেজছাত্রী খাদিজা নিহতের নেপথ্যে কী ?
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার খয়রা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী খাদিজার মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে অনাকাঙ্খিত দুর্ঘটনা না পরিকল্পিত হত্যাকান্ড ?
জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে রাজশাহী থেকে তীব্র গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁর দিকে ফিরছিল মোত্তালেব। পথিমধ্যে মোহনপুরের খয়রা গ্রামের ডন এন্টারপ্রাইজের সামনের ফাঁকা সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কড়াই গাছে সজোরে ধাক্কা খায়। এতে খাদিজা ছিটকে পাকা রাস্তার ওপর আছড়ে পড়েন।
এদিকে প্রথম দেখায় এটি রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আর দশটি নিয়মিত সড়ক দুর্ঘটনার মতো মনে হলেও এর পরতে পরতে জড়িয়ে রয়েছে অজানা রহস্য,আর উঠেছে গুরুতর অভিযোগ।আপাতত দৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে আছড়ে পড়ার ঘটনা হিসেবে প্রচার করা হলেও নিহতের শরীরে জখমের চিহ্ন থাকার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং অভিযুক্তের পরবর্তী পদক্ষেপ এটাকে ঠান্ডা মাথার এক নৃশংস হত্যাকাণ্ডের দিকেই নির্দেশ করছে। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার কিংবা আলামত জব্দ করা হয়নি।উল্টো বাদী ও বিবাদী কোনো পক্ষই আর মামলা চালাতে আগ্রহী নয়; বরং থানা পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ বসে মোটা অঙ্কের বিনিময়ে আপস-মীমাংসার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন বলে আলোচনা রয়েছে। তবে মোহনপুর থানার পুলিশ  আপস-মীমাংসার বিষয়টি অস্বীকার করেছেন।
জানা যায়, নওগাঁর সাপাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী খাদিজা খাতুন গত ২৫ জুলাই পরীক্ষার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হয়ে স্বামীর বাড়ি যাওয়ার কথা জানান। এরপর কীভাবে তিনি নিয়ামতপুরের সমাসপুর গ্রামের আলাউদ্দীন মণ্ডলের পুত্র আব্দুল মোত্তালেবের মোটরসাইকেলের সহযাত্রী হলেন, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সুত্র বলছে, গত ২৬ জুলাই দুপুরে রাজশাহী থেকে তীব্র গতিতে মোটরসাইকেল চালিয়ে নওগাঁর দিকে ফিরছিল মোত্তালেব। পথিমধ্যে মোহনপুরের খয়রা গ্রামের ডন এন্টারপ্রাইজের সামনের ফাঁকা সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কড়াই গাছে সজোরে ধাক্কা খায়। এতে খাদিজা ছিটকে পাকা রাস্তার ওপর আছড়ে পড়েন।
এদিকে রহস্যের গভীরতা তৈরি হয়েছে দুর্ঘটনার পরবর্তী দৃশ্যপটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাছে ধাক্কা লেগে খাদিজা ছিটকে পড়ার পর মোত্তালেব তাঁকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। বরং নিথর অবস্থায় সড়কে পড়ে থাকা খাদিজার তলপেট ও শরীরের ওপর দিয়ে ভারী মোটরসাইকেলটি নির্মমভাবে চালিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সহযাত্রীকে উদ্ধার না করে শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া কোনো আকস্মিক ভয় নয়, বরং মৃত্যু নিশ্চিত করার এক পৈশাচিক অপপ্রয়াস বলেই সাধারণ মানুষ মনে করছে। মাথায় ও পেটে ভয়াবহ অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ে খাদিজা দীর্ঘক্ষণ সেখানে পড়েছিলেন। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর গত ৫ আগস্ট রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে ঘটনার পর নিহতের পিতা আনোয়ারুল হক বাদী হয়ে মোহনপুর থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করেন। তবে নিহতের স্বজনদের প্রাথমিক অভিযোগ ছিল, সড়ক পরিবহন আইনের ধারায় মামলা রুজু করিয়ে এক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড আড়াল করা হচ্ছে। ব্যক্তিগত কোনো বিরোধের জেরে খাদিজাকে কৌশলে ওই নির্জন এলাকায় নিয়ে ফেলে দেওয়া হয় এবং সুপরিকল্পিতভাবে মৃত্যু নিশ্চিত করতে তাঁর শরীরের ওপর মোটরসাইকেল তুলে দেওয়া হয় বলে তার স্বজনেরা মনে করছে।
অন্যদিকে ঘটনার দুই মাস পার হলেও মামলার প্রধান আসামি মোত্তালেবকে আটক কিংবা তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেনি মোহনপুর থানা পুলিশ। কিন্তু সাধারণ মানুষের ভাষ্য এখন সম্পূর্ণ ভিন্ন এবং চাঞ্চল্যকর মোড় বেরিয়ে এসেছে। মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে পুরো বিষয়টি আর্থিক রফাদফার মাধ্যমে ধামাচাপা দিতে একমত হয়েছে উভয় পক্ষ বলে গুঞ্জন বইছে।বাদী ও বিবাদী উভয় পক্ষের আর কোনো ধরনের আইনি অভিযোগ বা আপত্তি নেই; দুই পক্ষই চায় না মামলাটি আর সামনে গড়াক বা কোনো বিচারিক প্রক্রিয়া চলুক।
স্থানীয় সুত্র জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুরে মোহনপুর থানায় এ সংক্রান্ত একটি আপস-মীমাংসার আনুষ্ঠানিক সালিশ বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত মোত্তালেবের পিতা আলহাজ আলাউদ্দিন ও ভগ্নিপতি রিপন মাহমুদ। অন্যদিকে উপস্থিত ছিলেন বাদী আনোয়ারুল হক এবং তাঁর বড় ছেলে সারোয়ার হোসেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের পরোক্ষ উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের মধ্যস্থতায় এই সমঝোতা হয়। বৈঠকে আসামিকে আটক  বা মোটরসাইকেল জব্দ না করে পুরো ঘটনাটি ১০ লাখ টাকায় আপস-মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৫ লাখ টাকা বাদীর পরিবার পাবে এবং অবশিষ্ট ৫ লাখ টাকা পুলিশ প্রশাসনের জন্য বরাদ্দ থাকবে বলে আলোচনা চূড়ান্ত হয় বলে জানা যায়।
সুত্র জানায়, বাদী ও বিবাদী উভয় পক্ষ সমঝোতায় পৌঁছানোর কারণে মামলার তদন্ত কার্যত থমকে গেছে। বাদীর বড় ছেলে সারোয়ার হোসেন থানায় বসার এবং ১০ লাখ টাকায় বিষয়টি আপস-মীমাংসা করার সত্যতা স্বীকার করেছেন। উভয় পরিবারই এখন মামলাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা নিষ্পত্তি করে নিতে চাইছে। তবে এমন সমঝোতা বৈঠকে বসার কথা পুরোপুরি অস্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম। তিনি দাবি করেন, থানায় বাদী বা বিবাদী কারও সঙ্গে এ ধরনের কোনো মধ্যস্থতা বা আপস-মীমাংসার বৈঠক হয়নি। অভিযোগটি সঠিক নয় দাবি করে তিনি জানান, আইন অনুযায়ী তদন্ত চলছে। তবে সংশ্লিষ্টদের মতে, ঘটনার দিন থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই উভয় পক্ষের দীর্ঘ উপস্থিতি ও সমঝোতা বৈঠকের আনুষ্ঠানিক সত্যতা প্রমাণ মিলবে।
এ বিষয়ে  মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি নন। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।
অন্যদিকে অভিযুক্ত মোত্তালেবের পিতা আলহাজ আলাউদ্দিন জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল এবং উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দুই পক্ষের কাউকেই আর আইনি জটিলতায় ভোগান্তি পোহাতে না হয়।
অপরদিকে একটি অস্বাভাবিক ও নৃশংস মৃত্যুর ঘটনাকে এভাবে নিছক দুর্ঘটনা সাজিয়ে, কোনো অভিযোগ না রাখার দোহাই দিয়ে এবং আইনের বাইরে গিয়ে থানা চত্বরেই লাখ টাকার বিনিময়ে সমঝোতা করে ফেলার প্রক্রিয়া নিয়ে সচেতন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফৌজদারি অপরাধ ও মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনা এভাবে আপসে ধামাচাপা পড়ে যাওয়া ন্যায়বিচারের পরিপন্থী বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।তারা এবিষয়ে অধিকতর তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। #
Post Views: 22

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ

by admin
September 27, 2026
0
9

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পৈতৃক ও এওয়াজ সূত্রে প্রাপ্ত বিচারাধীন জমি জোরপূর্বক দখল, টিনের বেড়া দিয়ে...

তানোরে সার ডিলার নিয়োগের তালিকা প্রেরণে অনিয়ম

তানোরে সার ডিলার নিয়োগের তালিকা প্রেরণে অনিয়ম

by admin
September 26, 2026
0
14

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোর উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি এবং আইন বহির্ভূতভাবে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়াটি...

তানোরে বিধিবহির্ভূত নিয়োগ পাওয়া কলেজ শিক্ষক এমপিওভুক্ত হলেন ! নিজস্ব প্রতিবেদকঃ

তানোরে বিধিবহির্ভূত নিয়োগ পাওয়া কলেজ শিক্ষক এমপিওভুক্ত হলেন ! নিজস্ব প্রতিবেদকঃ

by admin
September 26, 2026
0
57

রাজশাহীর তানোর বিধিবহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ থাকার পরেও নীতিমালা লঙ্ঘন করে  এক কলেজ শিক্ষক চলতি সেপ্টেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন বলে...

বড়াইগ্রামে উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির নতুন অফিস উদ্বোধন

বড়াইগ্রামে উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির নতুন অফিস উদ্বোধন

by admin
September 26, 2026
0
13

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির নতুন ও নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা...

দুই বছরের নাতির ওপর দাদির নির্মমতা, ভিডিও ভাইরাল

দুই বছরের নাতির ওপর দাদির নির্মমতা, ভিডিও ভাইরাল

by admin
September 25, 2026
0
20

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বছর বয়সী এক শিশুকে আছাড় মারার অভিযোগ উঠেছে দাদির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ করছেন শিশুটির মা।...

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩

by admin
September 25, 2026
0
27

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছেন পুলিশ।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা September 27, 2026
  • ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা September 27, 2026
  • শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা September 27, 2026
  • বুড়িচংয়ের ময়নামতি পাহাড়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী September 27, 2026
  • জিয়াউরকে সভাপতি ও রেদুয়ানকে সাধারন সম্পাদক করে শান্তগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন September 27, 2026
  • ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন September 27, 2026
  • পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত September 27, 2026
  • জ্যাকসন হাইটসে নতুন ‘আড্ডা কিচেন, ডাইনস অ্যান্ড চাইনিজ’। September 27, 2026
  • নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান September 27, 2026
  • রামগড়ে বিএনপি নেতা হাফেজ আহম্মদ ভূঁইয়ার নাতনির আকিকা অনুষ্ঠিত September 27, 2026
  • সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন September 27, 2026
  • বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব September 27, 2026
  • বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি September 27, 2026
  • মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণ September 27, 2026
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন সম্পন্ন September 27, 2026
  • অনলাইনে হুঙ্কার দিলে হবে না, বাংলাদেশের মাটিতে আসেন- তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী September 27, 2026
  • দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা অন্য কোন দেশে নয়, এ দেশের জনগণের মাঝে September 27, 2026
  • কলেজছাত্রী খাদিজা নিহতের নেপথ্যে কী ? September 27, 2026
  • সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা September 27, 2026
  • ডোমারের মির্জাগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ September 27, 2026
  • আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ September 27, 2026
  • কম গাড়ি, বাসযোগ্য নগরী September 27, 2026
  • দিনাজপুরে ব্রেইন ফাউন্ডেশন কতৃর্ক পরিচালিত সাইনিং লাইভ স্কুল পরিদর্শন করেছে চীনা বিশেষজ্ঞ পেডিয়াট্টিক কার্ডিওলজি টিম September 27, 2026
  • ঢাকায় ‘বার্ষিক দলিত নারী সম্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত September 27, 2026
  • রংপুরে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু September 27, 2026
  • হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই : হাইকোর্ট September 27, 2026
  • জাসদ কার্যালয় থেকে আ.লীগ সংশ্লিষ্ট ৩০০ জন আটক: ডিসি হারুন September 27, 2026
  • বিশ্বনাথে আল হেরা জামেয়া ইসলামী একাডেমীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ September 26, 2026
  • যশোরের বাঘারপাড়া উপজেলার বিএনপির সভাপতি তানিয়া রহমান সুম September 26, 2026
  • জালাল আহমেদ চৌধুরীর স্মরণে কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত September 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা

      ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা

      September 27, 2026
      ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

      ধজী হামিদিয়া মাদ্রাসার আলোকবর্তিকা

      September 27, 2026
      শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

      শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

      September 27, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d