মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে শুক্রবার সকল মার্কেট বন্ধ থাকে । আর সেই কারণেই ছোট, ছোট ব্যবসায়ীরা রাজশাহীর ফুটপাতে দোকান বসায়। নানান ধরনের জিনিস পত্র পাবেন , এই শুক্রবার হলিউডে মার্কেটে ।
ছোট ছোট বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, জুতা , ছ্যান্ডেল, ঘর গোছানোর যাবতীয় সব কিছু সহ, বাচ্চাদের খেলনা ,থেকে শুরু করে সবই আছে , এই হলিউডে মার্কেট এ।
তুলনামূলক দাম একটু কম , হওয়ার কারণে এই মার্কেট এ প্রচুর পরিমাণে ক্রেতাদের ভীড় দেখা যায় ।
শুক্রবার অফিস ছুটির কারণে , সবাই সুবিধাজনক সময়ে , চলে আসেন, এই হলিডে মার্কেটে । সারাদিন থেকে শুরু করে রাত ১০ পর্যন্ত চলে , এই হলিডে মার্কেট।
বিকেল বেলা পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন , এই হলিডে মার্কেটে । কিছু কেনাকাটা করা এবং বেড়ানোর জন্য অসাধারণ মনোরম পরিবেশ রয়েছে এই শুক্রবারের হলিডে মার্কেটে । রয়েছে প্রচুর খাবারের দোকান। আপনার ইচ্ছা মত কিছু খাবার কিনে নিতে পারেন। রাজশাহীর শহরের সাহেব বাজার এলাকায় এই শুক্রবারের হলিডে মার্কেট এ রয়েছে পর্যাপ্ত পুলিশ। এই শুক্রবারের হলিডে মার্কেট রাজশাহী বাসী জন্য এক মিলনমেলায় পরিনত হয়েছে ।









