Monday, October 26, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি

admin by admin
October 26, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি কর্মসূচির আওতায় ১১টি গরু বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গরু কেনার জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কারা উপকারভোগী এবং তাঁদের নাম-ঠিকানা কী—এসব তথ্য জানতে চেয়েও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য দিতে অনীহার ঘটনায় কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। কেউ কেউ সরকারি বরাদ্দ ও বিতরণ কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের জাহাঙ্গীরসহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার ১১ জন ভিক্ষুকের মধ্যে ১১টি গরু বিতরণের পরিকল্পনা ছিল। তবে উপকারভোগীদের তালিকা, গরু কেনার ব্যয় ও সরকারি বরাদ্দের পরিমাণ জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান তথ্য দিতে রাজি হননি।

তিনি বলেন, শুধু ১১টি গরু বিতরণের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন করতে। উপকারভোগীদের নামের তালিকা ও সরকারি বরাদ্দের তথ্য কেন প্রয়োজন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রতিবেদনে সঠিক তথ্য থাকা প্রয়োজন জানালে তিনি বলেন, ১১ জনের মধ্যে তিনজন উপস্থিত হননি এবং তালিকায় ইউএনওর স্বাক্ষর নেওয়া হয়নি। পরদিন স্বাক্ষর নিয়ে দিবেন বলেন তিনি। তবে সরকারি বরাদ্দের তথ্য কোনভাবেই দিতে রাজি না।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, ১১ জন ভিক্ষুকের মধ্যে ১১টি গরু বিতরণের কথা ছিল। একজন উপস্থিত না হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ জনের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। বাকি একজন উপস্থিত হলে তাঁকেও গরু দেওয়া হবে। তবে তিনিও উপকারভোগীদের তালিকা ও সরকারি বরাদ্দের বিষয়ে তথ্য জানতে চাইলেও জানাননি।

এখানে বিতরণসংক্রান্ত বক্তব্যে সংখ্যাগত অসংগতি রয়েছে। সমাজসেবা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তিনজন উপস্থিত হননি। অন্যদিকে ইউএনও জানিয়েছেন, একজন অনুপস্থিত থাকায় ১০ জনের মধ্যে গরু বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকার ২০১০ সালের আগস্টে এ কর্মসূচি শুরু করে। পরবর্তী সময়ে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য ২০১৯ সালে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন নীতিমালা’ প্রণয়ন করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১২ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। তবে এই অর্থ জাতীয় পর্যায়ের কর্মসূচির বরাদ্দ; ভূরুঙ্গামারী উপজেলায় ১১টি গরু বিতরণের জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা এ তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ কে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে বিষয়টি তাকে হোয়াটসঅ্যাপে জানানো হয়।

এ বিষয়ে উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সরকার বরাদ্দ দিয়েছে। সরকারি বরাদ্দের যথাযথ বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকেরা এসব তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেই সাধারণ মানুষ সরকারের বরাদ্ধ এবং কতটুকু ব্যবহার হচ্ছে তা সম্পর্কে জানতে পারবেন।

ভিক্ষুকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নেওয়া এ ধরনের উদ্যোগে প্রকৃত উপকারভোগী নির্বাচন, গরু কেনার ব্যয়, বিতরণের তালিকা এবং বরাদ্দের হিসাব স্বচ্ছ রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই ভূরুঙ্গামারীতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কী দামে গরু কেনা হয়েছে, কারা গরু পেয়েছেন এবং বিতরণসংক্রান্ত নথিতে কী তথ্য রয়েছে—এসব বিষয় যাচাই করে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে।

Views: 14

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

by admin
October 25, 2026
0
9

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ছোট...

রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত

রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত

by admin
October 25, 2026
0
7

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। আজ ২৫ অক্টোবর রবিবার ভোরে উপজেলার...

অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগ

অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগ

by admin
October 25, 2026
0
3

রংপুর ব্যুরো: শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের...

সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা

সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা

by admin
October 25, 2026
0
2

মানুষের চলাচলের জন্য রাস্তা সংস্কার করা হয়েছে না কী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখানো জন্য সংস্কার করা হয়েছে এমন প্রশ্ন উঠেছে...

দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

by admin
October 25, 2026
0
9

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়ায় মৎস্য চাষির পুকুরে গ্যাস...

পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

by admin
October 25, 2026
0
8

    বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ৫০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত মতি মাষ্টারের ছেলে টিটু মিয়ার বিরুদ্ধে। এতে মসজিদে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী বহন এবং কৃষিজমিতে যাতায়াতসহ নানা কাজে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।   স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই রাস্তা বন্ধ করে দেওয়ায় শতাধিক পরিবার চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি, স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে রোগী বহনের ক্ষেত্রে সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে।   সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দিগদাড়ী গ্রামের ওই রাস্তা দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাস্তাটিতে বাঁশের খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে মসজিদে যাতায়াতের পথসহ আশপাশের ২০টি পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে।   এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লেবু মিয়া জানান, টিটু মিয়ার ভাইয়ের জমি তাঁকে না দিয়ে অন্য এক প্রতিবেশীকে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টিটু মিয়া পুরোনো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বলে তাঁদের অভিযোগ। তবে এ বিষয়ে অভিযুক্ত টিটু মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য না দিয়ে চলে যান।   ভুক্তভোগীরা জানান, সমস্যাটি সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও টিটু মিয়া সেখানে উপস্থিত হননি বলে তাঁদের অভিযোগ। ফলে দীর্ঘদিনের এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।   এলাকার সচেতন মহল দ্রুত রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার পাশাপাশি বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ আরও বাড়তে পারে।   এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আমি লোকমুখে শুনি শোনার পর টিটুকে দীর্ঘদিনের বহুল চলাচল বন্ধ রাস্তাটি খুলে দিতে বললেও এখনো খুলেন দেননি।   এদিকে, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে থাকা ভুক্তভোগীরা সমস্যার সমাধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী October 26, 2026
  • আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ভারতে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত October 26, 2026
  • অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত October 26, 2026
  • টানা ১০ দিন ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা October 26, 2026
  • শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি October 26, 2026
  • মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন October 26, 2026
  • ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসনে ১১টি গরু বিতরণের তালিকা ও বরাদ্দ তথ্য দিতে নারাজ; তদন্তের দাবি October 26, 2026
  • মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন October 26, 2026
  • গোপালগঞ্জে মাঝিগাতী নিজ বাসের চাপায় পিষ্ট হয়ে মালিক নিহত October 26, 2026
  • নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক! October 26, 2026
  • কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন October 26, 2026
  • মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ October 25, 2026
  • মিরসরাইয়ে রোগী সেজে হাসপাতালের টিকিট কাউন্টারে স্বর্ণের চেইন চুরি, ৭ নারী গ্রেপ্তার October 25, 2026
  • গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর October 25, 2026
  • রংপুরে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত October 25, 2026
  • অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়া নেওয়ার অভিযোগ October 25, 2026
  • বদলগাছী জাতীয় দলের ৩ হ্যান্ডবল কন্যা পেল উষ্ণ সংবর্ধনা October 25, 2026
  • মোহনপুরে সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ October 25, 2026
  • বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক যুগোপযোগী করে তুলতে হবে October 25, 2026
  • সংস্কারের সাত দিন যেতে না যেতেই সড়কের বেহাল অবস্থা October 25, 2026
  • ক্র্যাবে সংবাদ সম্মেলন চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের October 25, 2026
  • ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে October 25, 2026
  • দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি October 25, 2026
  • পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার October 25, 2026
  • রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার October 25, 2026
  • জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি October 25, 2026
  • কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই October 25, 2026
  • কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী October 25, 2026
  • লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল October 25, 2026
  • ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ October 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

      চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

      October 26, 2026
      আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ভারতে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত

      আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ভারতে স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত

      October 26, 2026
      অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

      অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

      October 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d