ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা জামায়াতের উপজেলা আমীর আব্দুল হাকিম, পৌরসভা আমীর দেলোয়ার হোসেন প্রমূখ। পরে তিনি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
একটি মানবিক সাহায্যের আবেদন প্রাণপ্রিয় সহ যোদ্ধা ভাইয়েরা আসসালামু আলাইকুম,
আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ রেজাদুল ইসলাম রেজা। আমি বর্তমানে মাথার সমস্যায় খুবই গুরুতর অসুস্থ। আমার চিকিৎসার জন্য জরুরী...









