মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বিকেলে ঐতিহ্যবাহি বাউসি বাঙ্গাঁলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ সেমি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও পৌর সভার মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হুসাইন সোহেলের ধারাভার্ষে পরিচালিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিতীয় সেমি ফাইনাল ফুটবল খেলাটি শুভ উদ্বোধন ও খেলা উপভোগ করেন জামালপুর জেলা জামায়তে ইসলামীর সহ: সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জামালী। উপজেলা যুব বিভাগের সভাপতি শিক্ষাবিদ শাওন হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল,পৌর আমির গোলাম রব্বানী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগ,উপজেলা শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। খেলার দ্বিতীয়ার্ধে বৃষ্টি হানা দিলে রেফরী আবুল কালাম আজাদ খেলাটি সাময়িক স্থগিত ঘোষণা করেন। বৃষ্টি থেমে গেলে পুনরায় খেলা শুরু হয়। উক্ত খেলায় ভাটারা ইউনিয়ন ফুটবল একাদশ পৌর সভা ফুটবল টিমকে ৩-০ গোলে বিজিত করে ফাইনালে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।
গৌরীপুরে সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার...









