কালিপদ দাস
বিহারের গোপালগঞ্জ জেলার থাবে এলাকার এক নির্জন রাস্তা দিয়ে একটি পুরোনো সাইকেল এগিয়ে চলেছে পেছনে বসে রয়েছে একটি ছোট্ট মেয়ে—যে শহর থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল আর সামনে চালকের আসনে নিজের সমস্ত ক্লান্তি ও শঙ্কাকে চেপে রেখে মেয়েকে আগলে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছেন এক বাবা ৷
ওই সুনসান আঁধারে ভয় পাওয়াটাই ছিল স্বাভাবিক ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের বুক চিরে পেছন থেকে এসে পৌঁছাল একটি চার চাকার গাড়ি।
গাড়ির ভেতরের যুবকেরা যখন দেখলেন এক বাবা ও তাঁর ছোট্ট মেয়েটা অন্ধকারের মধ্যে কতটা অসহায়ভাবে পথ হাতড়ে বাড়ি ফিরছেন, তাঁরা হর্ন বাজিয়ে বা গাড়ি থামিয়ে তাঁদের ভয় বাড়ালেন না। বরং তাঁরা তাঁদের গাড়ির হেডলাইট জ্বেলে সাইকেলের পুরো পথটা দিনের আলোর মতো উজ্জ্বল করে তুললেন।
কোনো শব্দ না করে, কোনো বাহবা পাওয়ার আশা ছাড়াই—গাড়ির আলো দিয়ে রাস্তা দেখাতে দেখাতে বাবা-মেয়ের ছায়ার মতো ধীরগতিতে পেছনে এগোতে লাগলেন তাঁরা। যতক্ষণ না ওই অসহায় বাবা তাঁর কলিজার টুকরো মেয়েটিকে নিয়ে নিরাপদে ঘরের দরজায় পৌঁছালেন, সেই অচেনা তরুণের দল গাড়ি নিয়ে এক পা-ও নড়েননি!
বাবা মানেই তো বটবৃক্ষ… যিনি নিজে অন্ধকারের ঝড়ঝাপটা সয়ে সন্তানের পথকে আলোকময় করেন। আর সেদিন রাতের সেই অচেনা যুবকেরা হয়ে উঠলেন সেই বটবৃক্ষের ছায়াসঙ্গী।
আজকের এই ব্যস্ত ও স্বার্থপর দুনিয়ায় আমরা প্রায়ই পাশের মানুষটার কষ্ট দেখার সময় পাই না। অথচ একটুখানি মমতা, বাড়িয়ে দেওয়া একটুখানি সহযোগিতার হাত কীভাবে কারো ভরসা হয়ে উঠতে পারে, এই ঘটনা তার এক জ্বলন্ত প্রমাণ।
আসুন, আমরাও প্রতিজ্ঞা করি— রাতের রাস্তায় বা বিপদে পড়া কোনো মানুষ দেখলে এড়িয়ে যাব না। আপনার একটুখানি বাড়িয়ে দেওয়া হাত হয়তো কারোর জীবনের সবথেকে অন্ধকার রাতটাকে আলোয় ভরিয়ে দিতে পারে।।।।
আমি বিজন বলছি’র সৌজন্যে।









