বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলকে যৌতুক ও মারধরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউলের স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুকের দাবি করার অভিযোগে তাঁর শাশুড়ি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান।
নির্ধারিত সময়ে নিম্ন আদালতে জামিননামা দাখিল না করায় আজ মঙ্গলবার সকালে তিনি ট্রাইব্যুনাল আদালতে উপস্থিত হয়ে নতুন করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এই আদেশ দেন।
আদালতের পেশকার গোলাম কিবরিয়া ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
নার্সারি করে আপনি ও হতে পারেন একজন সফল উদ্যোক্তা
মো: আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : নার্সারি ব্যবসা থেকেও সফল হওয়া যায়। বাড়ির ছাদেও করতে পারেন নার্সারি। সামনে শীত আসছে ।...








