বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে, সর্বকালের সেরা অপদার্থ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দায়িত্ব দিতে বলেছেন। হাসবো নাকি ধিক্কার জানাবো!
আজকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি, সন্ত্রাস, এই প্রতিহিংসা, রাজনৈতিক অবদমন- সবই তো বিশ্ব বাটপারের শাসনের প্রতিফলন হিসেবে এই সরকারের ঘাড়ে এসেছে- এরা ভাবে জাতি এটা ভুলে গেছে!
সমস্যা সমাধানে এরা সবাই শেখ হাসিনা হতে চায়। রাজনৈতিক প্রতিপক্ষকে কোনো স্পেস না দিয়ে উনিও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন দমন পীড়নের মাধ্যমে, কুপরামর্শ শুনে। পরিণতি তো সবার দেখা আছে।
আমরা ভুলে যাচ্ছি যে, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দিনশেষে দেশটা তো আমাদের সবার! একদিকে যারা দমন-পীড়ন চায়, অন্যদিকে যারা প্রতিশোধ ও সহিংসতা প্রত্যাশা করে- তারা উভয়েই গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
যেকোনো জটিল সংকট উত্তরণে এবং পারস্পরিক দূরত্ব ঘোচাতে উন্মুক্ত বা নেপথ্যে সংলাপের কোনো বিকল্প নেই। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে নয়, প্রতিপক্ষের অস্তিত্ব ও অধিকারকে স্বীকার করেই গণতন্ত্র শক্তিশালী হয়।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি! কম দেখুন
নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে
রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা স্থানান্তর নিয়ে...







