আবু নাঈম রিপন. নরসিংদী।।
নরসিংদী জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ,অক্টোবর,-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর, ২০২৬ (শনিবার) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা ।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিয়োগ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির কোন সুযোগ নেই। তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত ব্রিফিং প্যারেডে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।








