গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে একটি মিছিল বের হয়। এ সময় প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থকেরা হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র লন্ডভন্ড করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ...








