স্টাফ রিপোর্টার:
‘‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’’ বন্দর উপজেলা
শাখার নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক পদে শাহানাজ
সুলতানা ও সাংগঠনিক সম্পাদক পদে আনিসুর রহমান বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ
করায় আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সাবেক
সাধারণ সম্পাদক তথা মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক হাজী আজিবুর রহমান। প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি উল্লেখ
করেন,শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের অধিকার আদায়সহ সমিতির সার্বিক
অগ্রগতিতে নবাগত কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তাদের
প্রতি শুভ কামনা ও অনুরোধ রইল তারা যেন সর্বদাই শিক্ষক সমিতির সকল
সদস্যকে নিয়ে সম্মিলিতভাবে একটি মডেল সংগঠন উপহার প্রদান করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







