রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বউ-শাশুড়ির মধ্যে সু-স¤পর্ক, মমতাবোধ, আন্তরিকতা, পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ দুর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। গত সোমবার মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা কলকার অর্থায়নে সেভ দা সিলড্রেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্প এ মেলা আয়োজন করে। মেলায় তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ স¤পাদক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মমতা প্রকল্পের জেলা সমন্বয়কারি বাহারাম খান, উপজেলা সমন্বয়কারি ফারজানা সুলতানা, টেকনিকেল অফিসার রনজিত কুমার প্রমুখ। বউ-শাশুড়ির ও শ্বশুড়দের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







